somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবিদা আমাকে নিয়ে যে গানটি লিখেছিলেন

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আত্মপ্রতিকৃতি

রবিদা অতি অল্প বয়সে আমাকে নিয়ে একটি গান লিখেছিলেন। মাত্র ২০ বছর তখন তাঁর। এত অল্প বয়সে জীবনের এমন গভীর বোধ ও দর্শন নিয়ে এমন একটি গান কী করে লিখেছিলেন ভাবতে গেলে অবাক হতে হয়। প্রকৃতির সব সুন্দরের সাথে আমার একাত্মতার খবর রবিদা কী করে জানলেন, এও কম বিস্ময় নয়! প্রকৃতির সাথে আমাকে মিশিয়ে দিয়ে গান লিখলেন,

আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়—


গানের প্রতিটি অক্ষর, শব্দ যেন আমাকে নিয়েই লেখা। প্রকৃতির সর্বত্র শুধু আনন্দ। হেটাররা অবশ্য বলবে, গানের ঐ "আমি" টা কবি নিজে। অথচ আমি তো জানি, ঐ "আমি" টা আসলে কে!
ফুল, জোছনা, আকাশের তারা, প্রকৃতির সব কিছু তাদের কাজ শেষে হাসিমুখে কত সহজ ভাবে বিদায় নেয়! জীবনকে কত সহজভাবে নেয়া যায়! গানে বলা হয়েছে,

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।


পুরো গান ভর্তি কেবল আনন্দ আর আনন্দ। প্রকৃতির মতো সহজ আনন্দ। রবিদা আবারও আমার কথা ভেবেই লিখেছেন,

আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।।


যেমন পানি যে মীন পিয়াসী, পানির মধ্যে থেকেও একটি মাছ তৃষ্ণার্ত, তেমনি এত আনন্দ, এত সুন্দরের মধ্যে থেকেও কোথায় যেন একটি বিষাদ, একটি হাহাকার ঠিকই গানের ভেতর দিয়ে হৃদয়কে ছুঁয়ে যায়। সত্যিই, শুধু আনন্দের মধ্যে থাকাটুকুই জীবন নয়। ভালোবাসা পাওয়া এবং প্রায় একই সাথে ভালোবাসা না পাওয়া, ভালোবাসাকে ছুঁতে পারার যে যন্ত্রণা, যা কোন সংজ্ঞা দিয়ে বর্ণনা করা যায় না, ঐ যন্ত্রণা ছাড়া তো জীবনের পরিপূর্ণতা আসে না! এ যেন সুখে থাকতেও ভূতের রাম কিল খাবার ইচ্ছে! সে ইচ্ছে থেকেই রবিদা জিগিয়েছেন, আমিও জিগাই, সখী, ভালোবাসা কাকে কয়?

অতএব, হে সখা ও সখীগণ, রবিদা যে এই গানটি আমাকে নিয়েই লিখেছেন, তাহা স্বীকার না করিয়া তোমরা যাইবে কোথায়?

পুনশ্চ- আপনাকে নিয়ে রবিদা কোন গান/কবিতাটি লিখেছেন?

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×