somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের কথা।

২৮ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্যত গত ৫ই আগস্ট থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু হয়েছে। সেই অবনমন এখনও পাতাল ছুঁতে পারেনি। জানি না কোনোদিন পাতাল ছুঁয়ে ফেলবে কি না। অনেক ছোট ছোট কারণের স্ফুলিঙ্গে সেদিন আগুন লেগে গেল যখন দেখা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী উড়ে গেলেন ভারতের দিকে। মতান্তরে পালিয়ে গেলেনও বলা যায়। এবার সেই আগুন থেকে ক্রমশ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে লাগলো দু'দেশের সম্পর্কের উপর। এরমধ্যেই বাংলাদেশ প্রধানমন্ত্রী সাবেক বা প্রাক্তন হিসেবে বিভিন্ন বার্তায় চিহ্নিত হয়ে চলেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মানবিকতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এখানে কয়েকটি প্রশ্ন জাগে যেমন শেখ হাসিনা যেদিন ভারতে চলে যান সেদিন তিনি তাঁর অফিসে মিটিং করেছেন প্রধানমন্ত্রীর অফিস স্টাফ, আইন শৃঙ্খলাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর উচ্চতম কর্তাদের সঙ্গে। প্রথমে তিনি বাংলাদেশ ছাড়তে নাকি রাজি ছিলেন না। নানা উপায়ে তাঁকে রাজি করানো হয়েছিল এবং শেষে তাকে ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল প্রস্তুত হওয়ার জন্য। এর সঙ্গে আরেকটি প্রশ্ন এসে যায় যে একটি রাষ্ট্রের সামরিক বেসামরিক রক্ষকেরা তাদের প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করতে অসমর্থতা প্রকাশ করে তাকে দেশ ছাড়তে পরামর্শ দেয়। দেশ ছেড়ে তিনি কোথায় যাবেন? না ভারতে যাবেন। কেন ভারতে যাবেন? যেখানে ছাত্র জনতার আন্দোলন ক্রমে প্রধানমন্ত্রীর পদত্যাগের একদফা দাবীতে উত্তাল সেখানে ওই মুহূর্তে তাঁকে ভারতে পাঠিয়ে কি ভারতকেও ওই আন্দোলনের লক্ষ্যবস্তু ক'রে তোলার ব্যবস্থা!! কার্যত তাই হয়েছে। এখন আবার তাঁকে ফেরত চাওয়া হচ্ছে বিচারের জন্য। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে যাদের পরামর্শে তাঁকে ভারতে উড়ে যেতে হলো তাদের কাছেই তো ফেরত চাওয়া সমীচীন। কথিত অপরাধে অপরাধীকে পালানোর সুযোগ ক'রে দেওয়াটা আইনের চোখে কী বলা হয় তা যারা এখন অপরাধী ফেরত চাইছেন তারা নিশ্চয়ই জানেন।
যাই হোক বর্তমানে এই সকল নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের খবর প্রচুর গুজব সহ প্রতিদিনই প্রকাশ পাচ্ছে। এর নিট ফল বাংলাদেশের মানুষের জন্য ভারতীয় ভিসা নিয়ন্ত্রিত হয়েছে। বন্ধ হয়ে গেছে টুরিস্ট ভিসা। নিয়ন্ত্রিত আকারে মেডিকেল ভিসাসহ আরো কিছু ক্যাটাগরির ভিসা চালু আছে বটে, কিন্তু পূর্বেকার সহজ চলাচল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ হয়েছে বলে শোনা যায়নি। হয়তো চালু আছে। তবে ভারতীয়দের জন্য ভারত সরকারের পরামর্শ জারি হয়েছে বাংলাদেশ ভ্রমণ বর্তমানে ঝুঁকিপূর্ণ। রাতারাতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রবল শৈত্য নেমে এসেছে। এজন্য কিছু সংখ্যক মানুষ হয়তো খুশি হয়েছেন, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ বাস্তবিক কারণেই ভীষণ অসুবিধার মধ্যে পড়েছেন। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে। একটা স্বাধীন, সার্বভৌম দেশে ক্ষমতার হাত বদল হতেই পারে। তারজন্য সাধারণ মানুষের এই ক্ষতি বা ভোগান্তি কেন হবে? এটাকি এড়ানো যেত না? @ রাজা সরকার।



সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধঃপতন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মে, ২০২৬ রাত ২:৪৪



কারিনা কায়সার এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটা তরুণ মেয়ে। বয়স ত্রিশের আশেপাশে। একজন কনটেন্ট ক্রিয়েটর। আরেকটা বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড়... ...বাকিটুকু পড়ুন

শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×