somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

১০ ই জুন, ২০২৫ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিনি সুতোর মালা।

অন্ধকারে আর কতো খুঁজে বেড়াও মাতৃসদন
এই ম্লান আয়ুর জীবন নিয়ে আর কত হাঁটো
হাঁটাপথেই পৌঁছেছিলে এক মহাভূম থেকে আরেক মহাভূমের তীরে
সেদিন মাতৃসদন‌ই খুঁজেছিল তোমায়, খুঁজেছিল অযুত জীবনের ওই
বিনি সুতার মালাটীও
সেই স্পর্শ কি তোমার মনে আছে!
থাকার কথা নয়; জীবন পেরিয়ে জীবন শুধু ধাবিত হয়েছে
এক অনন্ত মহাজীবনের দিকে !
তুমি হাঁটছো আজো
আজো হাঁটছো
ঘুমে জাগরণে অন্ধ সরীসৃপের মত মানুষের দুয়ার ছুঁয়ে ছুঁয়ে
লক্ষ বছরের এক অদৃশ্য পথরেখা ধরে।
@রাজা সরকার।


স্নেহজল

যার কোনো ঈশ্বর নেই তার তুমি আছো
যার কোনো মাহুত নেই তার তুমি আছো
কোনো পরকাল নেই যার তার‌ও তুমিই আছো
তুমি কোনো অভয়ারণ্যের দেবী ন‌ও
ফলবতী বৃক্ষ মাত্র; বস্তু পৃথিবীর খর বাতাসে
একমাত্র নিরীশ্বর
অক্লান্ত মৃগশিরা তুমি মহাকাশের কেউ ন‌ও
যার কোনো বৈতরণী নেই তার তুমি আছো
এক আঁজলা স্নেহজল নেই যার তার‌ও তুমিই আছো
সকল রহস্যের বিসর্জন হয়ে গেলে
সেখানে আর কেউ নয় দুগ্ধবতী বৃক্ষের মতো
শুধু তুমি, তুমিই জেগে থাকো শিয়রে ।।
@রাজা সরকার।

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৫ দুপুর ১:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

×