"হুজুগে বাঙ্গালী ", আমাদের অতি পরিচিত এবং প্রসিদ্ধ একটি উপাধি । উপাধির তাৎপর্য কি তা নতুন করে বলার দরকার নাই, সবারই জানা। সত্যি কথা বলতে কি আমি নিজেও এই উপাধির একজন গর্বিত অংশীদার। তা নয়তো কি ? তা না হলে আমি কেন অতি উৎসাহী হয়ে চেহারায় একটা মিছে আভিজাত্যের ভাব আর গাম্ভীর্যতা নিয়ে গিয়ে ঢুকলাম KFC তে (!) একটা পেপসি খাব বলে। কারন আমার মনের অজান্তেই কাজ করেছে যে আভিজাত্যের আলোচনায় কোথায় খাওয়া হয়েছে, কোন ব্রেন্ডের কাপড় কেনা হয়েছে, জুতা বা কোমড়ের বেল্ট টির দাম কত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। বেশ গর্ব নিয়েই আমরা এই সকল আলোচনায় অংশগ্রহন করি। কেউ যদি বলে আমি KFC তে কখনো খাইনি তবে তার প্রতি তাচ্ছিল্লপূর্ণ দৃষ্টি নিক্ষেপন কোন অস্বাভাবিক ঘটনা নয়।
সে যা-ই হোক এই মিথ্যা অহমিকারই শিকার আমি গতকাল শনিবার। অফিস বন্দ্ধ। ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। নাস্তা সেরে পাইচারির পর একটু টিভি দেখতে বসবো এমন কায়দা নেই। কারন লোডশেডিং। কি আর করা, সময় কাটাতে হবে। বসে পড়লাম বই নিয়ে। কিন্তু অভ্যাস না থাকলে যা হয়। বেশীক্ষন কনটিন্যু করতে পারলামনা। ১১টার দিকে ভাবলাম যাই একটু ঘুরে আসি নিচ থেকে, একটা সিগারেটও খাওয়া যাবে। সিগারেটটা হাতে নিয়ে মনে হলো সাথে একটা পেপসি হলে মন্দ হতোনা। পাশেই KFC সহ বেশ কয়েকটি নামকরা ফাষ্ট ফুডের দোকান ছিলো, ভাবলাম KFC ই যাই। অর্ডার দিলাম, একটা পেপসি দিনতো ।
স্যার রেগুলার না বিগ ?
রেগুলার, ১০০ টাকার এটা নোট দিলাম। ফেরৎ দিলো ৩০ টাকা। প্রথমে ভাবলাম হয়তো ভুল করেছে। কিন্তু বিলটা যখন হাতে ধরিয়ে দিলো দেখলাম ঠিকইতো আছে, এক গ্লাস পেপসির দাম ৭০ টাকা। জিজ্ঞেস করলাম কেন ভাই এক গ্লাস ৭০ টাকা কেন ?
স্যার আমাদের এটাই দাম
হ্যাঁ দেখতেইতো পাচ্ছি। কিন্তু কেন ? আপনারা কি আমেরিকা থেকে Import করেন ?
না স্যার, বাংলাদেশেই made.
তাহলে ? বাইরেতো এক গ্লাস এর দাম ২৫-৩০ টাকা। আপনারা এতো বেশী নিচ্ছেন কেন ?
স্যার আমাদেরটা বিশেষভাবে তৈরী (!)।
তাই বলে বাইরের চাইতে ৪০ টাকা বেশী ???
সে যাই হোক, ও আচ্ছা বলে মানে মানে কেটে পড়া ভালো মনে করে বেরিয়ে এলাম। বাইরে এসে মেজাজটা তিরিক্ষি করে পেপসি দিয়ে সিগারেট টানতে টানতে ভাবলাম যাইতো একটু যাচাই করে দেখি বেইলী রোডের অন্যান্য প্রসিদ্ধ দোকানগুলোতে। সত্যিই কি গ্লাস পেপসির দাম এতোটাই বেড়ে গেলো !! খুব নিরীহ একটা চেহারা নিয়ে ঢুকলাম বহু পুরোনো প্রসিদ্ধ একটি ফাষ্ট ফুডের দোকানে। জিজ্ঞেস করতেই ভদ্রলোক আমাকে যেভাবে attend করলেন তাতে একটু আশ্চর্য হয়েছি, পরে অবশ্য জানতে পারলাম তিনি একজন এ্যডভোকেট, পড়াশোনা করেছেন ঢা. বি. তে এবং মালিক পক্ষের একজন । তিনি যা বললেন তার সারমর্ম হচ্ছ -
KFC ইসরাইলী পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি আন্তর্যাতিক চেইন ফাষ্টফুড সপ। তারা অযৌক্তিকভাবে আমাদের সরলতা আর একশ্রেনীর ভন্ড অভিজাতগনের ভন্ডামীর সুযোগ নিয়ে এই কর্মকান্ডগুলো করে থাকে যা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন মুসলমান হিসেবেতো আমার সেখানকার খাবার খাওয়াই ঠিক নয়। কারন মুরগীর জবাই পদ্ধতি ও গোপনে খাদ্যে এমন কিছু উপাদান তারা ব্যবহার করে থাকে যা আমাদের ইসলাম ধর্ম পরিপন্থী এবং এগুলো ধীরে ধীরে আমাদের ঈমান ও পরহেযগারীত্ব ক্ষুন্ন করে। উপরুন্তু ইসলাম কখোনোই সমর্থন দেয়না আভিজাত্যের নামে অপব্যয় করার এহেন প্রবনতাকে।
জানিনা ভদ্রলোক তার ব্যবসার স্বার্থে নাকি যথার্থই বলেছেন ইসলামী জযবা নিয়ে। তবে এই সত্যিটা উপলব্ধি করলাম যে, গ্লাস পেপসি খাওয়ার ইচ্ছাই যদি হয় (যদিও এগুলো মোটেও স্বাস্থ সম্মত নয়) তবে তা ভাব নেয়ার মানসিকতায় KFC তে গিয়ে খাওয়ার ১ভাগও প্রয়োজনীয়তা আছে বলে আমি এখন মনে করিনা। আপনি কি ভাবছেন এটা আপনার ব্যপার, তবে উন্নয়নশীল একজন সুনাগরিক হিসেবে আমি অনুরোধ করবো আপনিও পরিহার করুন।
মানোন্নয়ন ও মান নিয়ন্ত্রন , সঠিক মূল্য নির্ধারন, দূর্নীতি রোধ ইত্যাদির ব্যপারে সরকারের দুর্নীতি বিভাগ, খাদ্য বিভাগ, মান নিয়ন্ত্রন বিভাগ এর দোষ দিয়ে কোন লাভ নেই। কারন আমরাই তাদের নির্বাচিত করেছি আর প্রয়োজনে তাদের কাছ থেকে অন্যায় সুবিধা নেয়ার সুযোগটুকুও আমরা হাতছাড়া করিনা। তাছাড়া মুসলিম দেশ হিসেবে এদেশের উপর পশ্চিমা বা পার্শ্ববর্তী দেশের বিভিন্নরকম শত্রুতামূলক চাপতো রয়েছেই। আছে প্রতিবাদ করলে খুন আর গুম হয়ে যাওয়ার শংকা। রয়েছে রাহাজানি, জবরদখল । নিয়মিত সড়ক দূর্ঘটনাতো আছেই। প্রতিদিন শত শত মা হচ্ছেন সন্তানহারা, স্ত্রী হচ্ছেন বিধবা আর সন্তান হচ্ছে পিতৃ-মাতৃহীন। নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ। সর্বোপরি আমাদের দেশ যে প্রতিভাগুলো হারাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আজকে পশ্চিমা আর পার্শ্ববর্তী কৃষ্টির চর্চা করতে করতে শান্তি বয়ে আনা মুসলিম সভ্যতা আর ইতিহাস বেমালুম ভুলে গেছি। ইসলামটা মিলাদ আর ওয়াজ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। দল বেঁধে নামাজ পড়ছি কিন্তু মাধুর্য নাই। নাই সমাজে তার প্রভাব। নামাজ পড়া অবস্থায়ই মানুষ ঠকানোর পরিকল্পনা করতে থাকি। মুসলিমগন আজকে সুউচ্চ দালান, গাড়ী আর সম্পদশালী হওয়া নিয়ে ব্যস্ত। গুলশানএর রেষ্টুরেন্টগুলোতে ঢুঁ মেরে দেখুন কি অবস্থ। কল্পনাও করা যাবেনা এরা মুসলমান। আমার পরিচিতগন এবং বহু সহকর্মী অবৈধ যৌনাচারকে জীবনের স্বাভাবিক ঘটনা মনে করেন। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বন্ধুত্ব মানেই হলো ফ্রী সেক্স। ইন্টারনেট মানেই পর্ণো সাইট। আছে ফেন্সিডিল - ইয়াবার ভয়াল থাবা।
এহেন অবস্থায় চুপচাপ থেকে নেহায়েতই সাদাসিধে জীবন যাপন করা আর আল্লাহ্ পাকের কাছে মাফ চাওয়া ছাড়া আমার মতো মানুষের আর কোন উপায় আছে বলে আমার মনে হয়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


