নারীবাদী নারীদের সম অধিকার প্রতিষ্ঠার একটি আধুনিক প্রচেষ্টার (অপচেষ্টা) নাম। সমঅধিকার এর নামে চলছে নারী-পুরুষকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টা।
"আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগন ঐ ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। এই ধর্মগ্রন্থগুলি পুরুষরচিত বিধি-ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে।" বেগম রোকেয়ার এই উক্তিটি আমাকে সত্যিই ব্যথিত করেছে। আমি তাঁকে সম্মান, শ্রদ্ধা করি নারীদেরকে সুশিক্ষিত করে তোলার এক অসীম সাহসী ভুমিকা রাখার জন্য। কিন্তু ধর্মগ্রন্থকে ঈশ্বর/ আল্লাহ প্রদত্ত নয় বলে প্রচার করার যে প্রয়াস তিনি পেয়েছেন তা সত্যিই তাকে বিদ্রোহী নারী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে। এই বিদ্রোহ সৃষ্টকর্তার বিরুদ্ধে। তার এই দুঃস্বাহসী ভুমিকা বর্তমানে নারীদেরকে যে কতটা জঘন্য অবস্থানে নিয়েছে সে চিত্রটা যদি তখন তিনি দেখতে পেতেন তবে হয়তো শুধরে নিতেন। আজকে নারীর আধুনিকায়নের নামে খোলা বুক-পিঠ, উম্মুক্ত উরু ইত্যাদি যে ভাবে প্রদর্শন চলছে, আমার বিশ্বাস তিনি আজকে ঠিক তাঁর উল্টো ভুমিকা নিতেন।
যারা নারী-পুরুষ একই ভাবে দেখতে চান বা সমঅধিকার চান অথবা ম্যাডাম এর পরিবর্তে স্যার ব্যবহার করতে চান তারা তাঁরই নারী সংগায়নের উত্তরসূরি; আর তারাই (নারীবাদী) বলছেন নারী হিসেবে নিশাত ও ওয়াসফিয়াকে অভিন্দন। বড়-ই হাস্যকর !!! নিজেদের সুবিধা অনুযায়ী একজন নারীকে তারা একবার পুরুষ আবার নারী বানিয়ে থাকেন। মোট কথা সুবিধাটা নিজের ভাগে নিতেই হবে সে যে কোন উপায়েই হোক। আমি অবশ্যই অভিন্দন জানাই মুসা ইব্রাহীম, নিশাত আর ওয়াসফিয়াকে একজন এভারেষ্ট জয়ী হিসেবে। নারী বা পুরুষ হিসেবে নয়, নয় নারীবাদীগনের মত করে। তারা বলেন নারী-পুরুষ সমান সুবিধা ভোগ করবে আবার ঘরে গিয়ে অভিযোগ তোলেন তার স্বামী কেন তার প্রতি কেয়ার (care) নিচ্ছেন না।
আমি নারীবাদীগনকে সম্মান প্রদর্শন করে বলতে চাই, নারীর সমান অধিকার মানে যদি হয় মেয়েদের অর্ধ উলঙ্গ করে আনন্দ আর সম্ভোগের বিষয়ে পরিনত করা তাহলে দয়া করে আফ্রিকার জঙ্গলে চলে যান। নিজেদের জন্য আলাদা সমাজ গড়ে তুলুন। তা না হলে বিশ্বাস করুন ইসলামের সুন্দর নিয়মাবলিকে যা একজন নারীকে সম্মানিত করে সত্যিকার অর্থে। আপনি পড়াশোনা, গবেষনা করুন আল্লাহর রাসূল কিভাবে পথ বাতলিয়েছেন নারী-পুরুষ উভয়ের জন্য। শুরু করুন আল্লাহর নির্দেশিত জীবন। বেগম রোকেয়া "ধর্মগ্রন্থগুলি পুরুষরচিত বিধি-ব্যবস্থা" বলেছেন । এখনতো আপনার জানতে কোন বাধা নেই । নিজেই জেনে সিদ্ধান্ত নিন। আজীবনতো আর বেঁচে থাকতে পারবেননা। মৃত্যু অবধারিত । যদি অস্বীকার করেন আল্লাহ ও তার কালামকে তবে খুব শীঘ্রই দেখতে পাবেন এর প্রতিফল মৃত্যুর পরপরই। আমার এই কথাকে যদি ধর্মের অস্ত্র বলে সাব্যস্ত করেন তবে শুধু এটুকুই বলবো আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


