somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেয়ামত

০৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী ধ্বংসের মুখোমুখি। খুব বেশি দিন নয়। শীঘ্রই ঘটতে যাচ্ছে প্রলয়ংকরী কেয়ামত। বড়যোড় ১০০-১৫০(এটা কেবলই আমার ধারনা, আল্লাহই সবকিছু সবচেয়ে ভালো জানেন) বছর । আগামী ১০-১৫(এটা কেবলই আমার ধারনা, আল্লাহই সবকিছু সবচেয়ে ভালো জানেন) বছরের মধ্যে আসছেন হযরত ঈমাম মাহদী। তাঁর আবির্ভাব এর পূর্বে মুসলমানদের উপর নেমে আসবে কাফের কর্তৃক অত্যাচারের সর্বোচ্চ সীমা। তবে হযরত ঈমাম মাহদী আগমনের পর এই পুরো বিষয়টিরই মোড় ঘুরে যাবে। তাঁর প্রায় ৭ বছর শাসনআমলে পৃথিবীতে ফিরে আসবে শান্তি-সৃংখ্লা। দ্বীনের পরিধি ব্যপ্ত হবে বিশ্বের সকল যায়গায়। মানুষ অন্যায়-অত্যাচার করার সাহস পাবেনা। কাফেররা ভয় পেয়ে যাবে।
কিন্ত হযরত ঈমাম মাহদীর শাসনামলের পর থেকে আবারও ক্রমেই কাফেরদের হীন তৎপরতা দানা বাঁধতে থাকবে এবং বাড়তে থাকবে আকস্মিক ও দ্রুত গতিতে অন্যায় অত্যাচারের ঘটনাসমূহ। ঘটতে থাকবে আজব আজব ঘটনা। ফোরাত নদীতে জেগে উঠবে এক মহামূল্যবান পাহাড়। কাড়াকাড়ি লাগবে দখলদারিত্ব নিয়ে বিভিন্ন দেশের মাঝে। এ নিয়ে ঘটে যাবে রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধ। মুসলমানদের মুসলমানিত্ব ছুটে যেতে থাকবে সম্পদের নেশায়। আসবে ভয়ানক অসীম ক্ষমতা নিয়ে দাজ্জাল নামে এক ব্যক্তি, বিজ্ঞান যাকে বলবে সুপার ম্যন অথবা ভিন্ন গ্রহ হতে আগত প্রাণী। তার ছত্রছায়ায় বেদ্বীনরা হয়ে উঠবে বেপোরোয়া । আসবেন হযরত ঈসা আঃ তাকে হত্যা করা নিমিত্বে। কাফের এর একটি দল যারা ইয়াজুজ-মাজুজ নামে পরিচিত, হত্যাযগ্য চালাতে থাকবে ঈমানদারগনের উপর। চারদিকে শুরু হবে কাফেরদের আস্ফালন। হাহাকার ভাসতে থাকবে আকাশ-বাতাসে। মানুষ যথেচ্চা জীবন যাপন করতে শুরু করবে। গন আকারে রাস্তার পাশে, যেখানে সেখানে চলতে থাকবে নারী-পুরুষের অশ্লীল কার্যকলাপ যা ইতোমধ্যে পশ্চিমা বিশ্বে বেশ কিছু যায়গায় চলছে। ব্যভিচারীদের সংখ্যা বেড়ে যাবে আশংকাজনক হারে। সৎ লোকেদের পার্থিব জীবন হয়ে উঠবে অতি কষ্টের। এমনকি তাদের ছেলে-মেয়েরাও কাফেরদের জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেনা। ঘটনাগুলো এমনভাবে ঘটতে থাকবে যে সাধারন মুসলমানগন সত্যিকার অর্থে অনুধাবন করতে পারবেনা যে কেয়ামত অতি সন্নিকটে। অপারগ হবে ইসলামী জীবনের গতিধারা নিরূপনে। কাফেরদের নীতিমালায় পরিচালিত হয়েও তার মনে হবে সঠিক পথেই রয়েছে। চিহ্নিত করতে পারবেনা দাজ্জাল বা ইয়াজুজ-মাজুজকে। যেমনটি ব্যর্থ হচ্ছে বর্তমান মুসলিম ও কাফেরদের জীবন ব্যবস্থার পার্থক্য নিরূপনে। মুসলমানগন এখন বুঝতেই পারছেনা কি ভয়ানক অবাধ্যতা আর নাফরমানী করে বেড়াচ্ছে এই জমীনের উপর।
একটু সূক্ষ দৃষ্টিতে ভেবে দেখেন, টিভিতে হিন্দি ফিল্ম এর প্রায় উলংগ পরিবেশনাকে আমরা সাধারন বিনোদন হিসেবে দেখছি। বাবা-মা, ছেলে-মেয়ে একসাথে উপভোগ করছি নির্দ্বিধায়, যেখানে আল্লাহপাক অন্য নারীর দিকে নাযায়েজভাবে চোখ তুলে তাকানো হারাম করেছেন এমনকি নাযায়েজভাবে চিন্তা করতে পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। কাফের-মোশরেকরা ব্যাংকিং এর নামে সুদ প্রথা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে আজকে পবিত্র হজ্জ্ব পালন করতে হলেও ব্যাংক এর মাধ্যমে ফি জমা দিতে হয়। আপনি কি হলফ করে বলতে পারেন যে হজ্জ্বের জন্য জমাকৃত অর্থ ব্যাংক সুদপ্রথায় ঋণ প্রদানে ব্যবহার করছেনা ? আজকে এনজিও এর সাথে সরাসরি সম্পর্কিত ব্যাংকসমূহও ইসলামী ব্যাংকিং এর নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। আপনার কি হাসি পাচ্ছেনা ? আমার পাচ্ছে। ঈমানের পর প্রধান স্তম্ভ হলো নামাজ। এই ইবাদতের ক্ষেত্রেও দেখেন কি সুকৌশলে বিষ ঢুকিয়েছে। অযু করতে যেখানে এক বদনা পানি দরকার সেখানে এক বালতির চেয়েও বেশি পানি অপচয় করছি মসজিদ বা বাসায় কল (ট্যাপ) ব্যবহার করে।
অতি ক্ষুদ্র আর একটি বিষয় তুলে ধরছি তা হলো, এই যে টেবিল-চেয়ারে বসে আমরা খাবার খাই, আপনার কি মনে হয়না যে আমাদের রাসূলও এ কাজটি করতে পারতেন! এমনতো নয় যে এ পদ্ধতিটি (চেয়ার-টেবিল) অনাবিষ্কৃত ছিলো তখন! অথচ বর্তমানে আমাদের নামকরা বড় বড় আলেমগনও লজ্জা বোধ করেন সেই সুন্নতটি পালন করতে। এটিকে বর্তমান সমাজের প্রেক্ষিতে অতি ক্ষুদ্র মনে হলেও আসলে তা নয়। মানুষ এই পৃথিবীতে এই যেই এতো মেহনত করছে তার অন্যতম প্রধান কারন হচ্ছে উদরপূর্তি। শ্বাসপ্রশ্বাসের পর মানুষের বাঁচার প্রধান নিয়ামক হলো এই খাবার। কাজেই কাফেররা মূলেই ঢুকিয়ে দিয়েছে এন্টি ইসলাম মতবাদ। তারা এতটাই সূক্ষভাবে ইসলামের মধ্যে বিষ পুশ করছে যে আমরা (মুসলমান) গোমরাহীর মধ্যে হাবুডুবু খেয়ে খেয়ে সত্যিকারের ইসলাম থেকে বহু বহু দূরে চলে গেছি। পার্শ্ববর্তী দেশের কিছু খ্যাতিমান মুসলমান নায়ক-নায়িকাদের মতোই আমারাও নামে মুসলমান ল্যাবেল সেঁটে আছি আর করে বেড়াচ্ছি যথেচ্চা জীবনযাপন যা যথার্থই অকার্যকর। আজকে প্রচলিত তাবলীগ জামাত আমাদের ইসলামের দাওয়াত দিলে আমরা ক্ষেপে যাই। আমাদের একটুও হুঁশ হয়না যে আমরা কত আগেই আমাদের চিন্তা-চেতনা, কার্যকলাপ আর জীবনযাত্রার মধ্যে দিয়ে কাফের-মোশরেক হয়ে বসে আছি। আপনার কি মনে হয়না যে, কেবল মুসলমান ঘরে জন্মগ্রহন করেছি বলেই আমি কোন একদিন হলেও জান্নাতে যাবো (!), মহান সৃষ্টিকর্তা এহেন পক্ষপাতিত্ব করতেই পারেননা, যেখানে কখনো কখনো কাফেরদের চাইতেও জঘন্য কার্যে লিপ্ত থাকি আমরা। মদ-নারী একটি নিয়মিত ও স্বাভাবিক ঘটনা আমাদের জীবনে। গুলশানের ক্লাবগুলোতে ওপেনলি যা হয় বিশেষ করে সপ্তাহান্তিক দিনগুলোতে তা উল্লেখ না করাটাই বাঞ্ছনীয়। আমি পূর্বেও বলেছি আমার চারপার্শ্বে বহু পরিচিতজন আছে যারা বহু নারীতে গমনকে একটি অতি সাধারন ব্যাপার মনে করে। বিদেশে গিয়ে মেয়েদের দিয়ে স্পা করানো আভিজাত্য ও গর্বের বিষয়। এটাকে অনেকে চিকিৎসা পদ্ধতি বলেও হালাল করে নিচ্ছেন। আমার খুব অবাক লাগে জুম'আর দিনে খুতবার পুর্বে হুজুর/খতিবগন কেন কেবলই জান্নাত, জাহান্নাম, নবীগনের ঘটনাসমূহ, নামাজ, রোজা ইত্যাদি বয়ানে সীমাবদ্ধ থাকেন। কখনো কেউ জ্বালাময়ী বয়ান দেন এই বলে যে, সরকার কাফেরদের সহযোগী হয়ে কাজ করছে, তাদেরকে উৎখাত করতে হবে, সারা বিশ্বে মুসলমানদের উপর আমেরিকার অত্যাচার ইত্যাদি। কিন্ত খুব কম ক্ষেত্রেই আমাদের বর্তমান আধুনিক দৈনন্দিন জীবন পদ্ধতি কেমন হওয়া উচিৎ তা নিয়ে বিশ্লেষন এর চেষ্টা করে থাকেন। তাঁরা কি একটুও ভেবে দেখেছেন যে ফিলিস্তিনি বা ইরাকী মুসলিমগন যেই অত্যাচারের শিকার হচ্ছেন তা আমাদের (বাংলাদেশের) তুলনায় সিকিভাগও নয়। কারন আমাদের মধ্যে শিরকী-কুফরী তারা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে বড় বড় আলেমগনও তার শিকার হয়ে বসে আছেন। আর এ সকল শিরকী-কুফরীর পরিনামতো নিশ্চিত জাহান্নাম, আল্লাহপাকই ঘোষনা দিয়েছেন। কাফেররা ইরাকীগনের রক্ত পান করেছে আর আমাদের ঈমান। তারা আমাদের ধীরে ধীরে ঈমানহারা করে কাফের-মোশরেকে পরিনত করে দিচ্ছে। তারপর হয়তো শুরু করবে হত্যাযজ্ঞ। তার মানে হলো, তারা এটা নিশ্চিত করতে চাইছে যে আমরা যেন ঈমানহারা কাফের হয়ে মৃত্যুবরন করি।
আমি সংকীর্ণমনা নই, তথাপি আজকে কেন জানি কেবলই আমার দেশে ইসলামের দুরাবস্থাগুলোই মনের মধ্যে বার বার ঝাঁকুনি দিচ্ছে।
চোখের সামনে যা দেখছি তা-ই কিবোর্ডে চলে এসেছে। আমি যে লেখক, গুনীজন বা ভাবুক নই, এখানে মনের ভাবের বিক্ষিপ্ত প্রকাশই তা প্রমান করেছে ।
সর্বশেষে বলতে চাই যে, মহান সৃষ্টিকর্তা এবং পালনকর্তা আল্লাহর সকল গুনাবলীর মধ্যে ক্ষমা ও দয়া সর্বাধিক শক্তিশালী। যেহেতু নিজের অন্যায়গুলো নিজেই সনাক্তকরনের ক্ষমতা হারিয়ে ফেলেছি, কাজেই জান্নাতের প্রত্যাশা না করে কেবলই তাঁর ক্ষমা ও দয়ার কামনা করাটাই অধিক শ্রেয়। মৃত্যু অথবা কেয়ামতের পূর্বেই এই ক্ষমা অর্জন করে নিতে হবে।
(একমাত্র আল্লাহ পাকই সবকিছু সবসময় সবচেয়ে ভালো জানেন)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১২ দুপুর ১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×