ব্যথা বেদনা প্রবঞ্চনা অসংখ্যবার জয়ের কৃতিত্ব পেলেও
দুঃখবাদী নই, জীবনকে অসুখী বলা চলে না,
সমুদ্রের নাম লবন হয় না, মেঘে ঢাকলেও আকাশ আকাশ রয়ে যায়,
বিদায়, বিচ্ছেদ স্বাভাবিক রীতি, ঘুমন্ত কাঠের বাক্সে অন্যভূবনগামী
প্রার্থনার মৌন ঘণ্টা, যাই! কলমের লেখা হঠাৎ করে থেমে যায়
অথচ সুখী হবো এই ভেবে হাটু মুড়ে প্রেম চাই!
শ্বাশ্বত প্রাচীন পৌরাণিক মমীর শহরে
পাথরের শিলার শিরায় উপশিরায়
প্রত্যহ সংসারে যোগ বিয়োগ চলে
চুম্বন, স্পর্শ কুসুম গরম দেহের উষ্ণতায়
সম্রাটের হাসি ম্লান হয়, সে দৈন্যতা
বিনয়ী ঔদ্ভত্যে সুখী হতে চাই -
ভাবছি প্রাপ্তিসুখ কোথায় হারালো?
আমিও সবার মতই, নিজস্ব জামায় লেগে আছে অভাবের দাগ
বুকপকেটে নক্ষত্রের পোকা তারার মত মিট মিট করে, তবু শোনো...
না হয় মনে মনে বলি, কাঁকড়ের ভেতর চালের দানার মত
প্রার্থিত প্রিয়রা অদৃশ্যই থাকে, চলতে চলতে ফের দেখা হয়
ডেকে নেব, কোথায় রাখবো বৃষ্টির সঞ্চয়? চিরদিন
তরুণের মত থাকে না কেউ সক্ষম, শিরা উপশিরায়
বয়ে যায় সময়, দুই তীরে জনপদ ভেঙে যাবে
এভাবেই চলছি শ্বাপদসঙ্কুল যাত্রীদের মত আশায় ওপারে গেলেই সুখী হবো
দুঃখ বিষন্নতা নষ্ট বিবাদী, নিজস্ব আদালত দ্বিধাবিভক্ত
বিচারকের রায় চূড়ান্ত নয়! অপরাধী হলে হবো, সুখ ভালবাসি।
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


