"এই জমানায় তোমার মত সরল মানুষ মেলা ভার"
আমি খুশি হলাম!
ভাবান্তরে আপনি আমায় বলে দিলেন বোকা
সময়ের অনুপযোগী বোকা,
সভ্য ভাষায় তেল দিলেন,
সাম্প্রতিক কালের খবর ভাল রাখেন বুঝিয়ে দিলেন,
আবার সত্যিটা শুনে আমার মন যেন খারাপ না হয় তাও ভাবলেন
আপনি জানেন আমি মানুষটা কেমন,
আমিও জানি আপনি মানুষ কেমন
আমি যেন বড় হয়ে আপনার মত মানুষ হতে পারি
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
