বৃদ্ধা মা বলল -
এইডে কি রে মনা? এই সব ফুল কার জন্যি? প্যাকেট ভরি মিস্টি আসতি গেলি ক্যা?
আপনের জন্যি
-আপনে রে না কয়িসি আইজ মাতা দিবস, ইস্পেশিয়াল দিবোস , খালি মায়ের জন্যি, শোদ্দার দিবোস,
কি? কি কলি? শোদ্দা??
কানে কম শুনে মা। বলে, কি পাগলামি কইরবার শুরু কইরলি রে মনা,
আমরা এইসব বুইঝবার পারি নে, আমগের জন্যি দিবোস ক্যান বানাবি?
আমি বলার আগেই বুড়ি বললেন, এইগুলান কি ইংরাজি পুস্তকে লিখা নাকি, অ্যা?
কত কী যে দেখবার পারবে মরার আগে! মুবাইল ফোন যন্তর দিয়া বিলাতীরা সব বশ কইরেছে তোদের। বস দিকি সামনে একটিপার। হেরিকেনে তোর মুখখানি দেখি।
--
ড্রাফট ১.০ /

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
