আমি দেখতে চেয়েছিলাম এক লক্ষ স্বপ্নের ভিতরে
স্থাপিত কোন এক নি:সঙ্গ আসওয়াদ শিলা,
দৃষ্টিহীন মানবীর কাজল,
কেউ আর তাকাবে না তাতে, ছেনে তুলবে না মাটি,
প্রার্থনার মত বসে থাকবে জনশূন্য নির্জনে অভিজাত বাড়িগুলোর মাঠে
ঘাস ফোটাতে কৃত্রিম ফোয়ারার মত
ঝাঁঝরির ভিতর পানির থাকবে, বিচ্ছিন্ন জলদের
কিছুতে ফিরে আসা লাগবে না পাথুরে তৃণলতা ভিজিয়ে
কোথায় আমার অভিলাষী ব্যথা, কোথায় হাটতে হাটতে হিসেবি মানুষেরা
সবাই একা একা গুণ ভাগ করে, আমি দেখি নি এমন করে
সমুদ্রের ভিতর একটা ঢেউ নিজের জন্য ভেসে থাকলো!
নীরবতা আড়ালে আছে অপচয় সুন্দরে
একান্ত সুখে ফুটাতে থাকা আঙুলের গিটে
-
ড্রাফট ০.৫
নিছক শব্দজট, অর্থ না থাকলেও হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


