কারিব পরদেশ থেকে মফস্বলী ট্রেন, মানচিত্রের উপর শুয়ে থাকা
খোঁড়া কুকুরছানার মত পিছু পিছু অভাবের মানুষেরা হেঁটে আসে,
অভিযোগ, রোগশয্যা অটটনে নি:স্বরা পিছু ছাড়ে না
গরিবের উৎপাত যায় না - এমন কথা যারা শুনেছি বলে
মুছে ফেলা দরকার বড় সংখ্যায় হোমলেসের দাগ,
যেন অসুন্দর দরিদ্র
বড় ভেজাল
না পারে
রাখতে
ফেলতে
ঘিরে থাকে শ্রমিকের বাড়ি -
শীতাতপের আটপৌরে বিশ্ব গড়া হয়
পারফিউম স্প্রে করে ভাল থাকা হয়,
ইঁদুরের ঘ্রাণের মত চারপাশে মশা নোংরা অপাংক্তেয় শ্রেণী
চোখের আড়াল করে রাখা, প্রকাশ্য দুর্দশায়
যা কিছু ঐ উঁচু দেয়ালের আড়ালে যেন থাকে।
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


