এক জীবনের ভেতর তুমি মার্ক টোয়েন
এক জীবনে রবিঠাকুর হয়ে যাও
এক জীবনেই হয়ে যাবে বারাক ওবামা
এক জীবনেই অস্ত্রধারী খুনি,
এক জীবনেই হবে মুচি, হাসি মাখা যাদুকর,
এক জীবনের ভেতর তোমার দুর্গাপূজা, বা গীর্জার যাজক -
এক জীবনেও গান গাওয়া
এক জীবনেই অশ্রুসংবরণ,
এক জীবনের পথ ধরে বাউলের মত দিশাহীন
এক জীবনে নদী জুড়ে মাঝি হয়ে থাকো,
এক জীবনে ধর্ষিতা, কৃতদাসের পীড়ন,
এক জীবনে দুরারোগ্য বাধ্যির সঙ্গে নেকড়ের মত যুদ্ধ করা,
এক জীবনে বেহালা সরোদ,
এক জীবনেই বেসুরো বসবাস
এক জীবনে প্রেম পেয়ে মরে যাবার সখ
এক জীবনে কন্ঠনালীতে নেমে যায় প্রেমহন্তা বিষ,
বিরাট নায়েগ্রা জলপ্রপাত যে মানুষ বাঁধ দেয়ার স্বপ্ন দেখেছে
যে সপ্তাশ্চর্য পিরামিড নির্মাণ করার ইচ্ছে করেছে
সব এক জীবনে - মাত্র এক জীবনে
-
ড্রাফট ১.০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


