কিছুই এসে যাচ্ছে না মাথার উপর
না এক পংক্তি বেহায়া গোলাপ,
একটুকরো মাটি কাটার ঢেলা
মৃতের গায়ে গড়িয়ে পড়ার পর আলাদা হয়ে যায় কিছু মাটি,
কিছু মাটি দিব্যি বেঁচে থাকে,
তারপর যোগ বিয়োগে
জল তলিয়ে যায় নিচে,
কুয়োয় গলা উঁকি দিয়ে
এসে দেখুন আর কিছু পান কি না
একটা চড়ুই এসে বসে
উড়ে চলে গেল,
না হয় কিছুই নেই আজ
চলে গেল জানুয়ারীর ১৩
-
ড্রাফট ০.১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


