কিউবিকল মৌচাকের ভিতর কতগুলো মানুষ
হাটাচলা করে,বার্লিন পাঁচিল দিয়ে
কর্মকর্তারা ঘেরাও, উঠে দাঁড়ালেই দেখি টিভির মত -
কিন্তু সামনে কাজ, দেখি স'মিলের তক্তা
কিন্তু সামনে কি বোর্ড, ঘোড়শব্দে কাজ হয়,
দেখি একটা বড় পাতার উদ্যান, ওটা টব,
ওর আড়ালে কাজের নির্দেশ,
সামনে যে সহোদর লাগোয়া হাইরাইজার
গজমতির রঙ সাদা বাড়ি
তার পিছনেও সাদা বাড়ি, পলেস্তারে ইঁট বের হয়ে আছে।
তার ওপাশে একটু খাটো দালান,
তার ভিতর বৈশাখে কালবোশেখ ঝড় খেলার সুযোগ পায় না।
আকাশে উঠছে যাবতীয় কিছু
ঐ সব আকাশ ভর্তি কাজ,
কাজ শেষে আবারও নতুন করে কাজ
উঁচু থেকে দেখা যায় মাটি জুড়ে অনেক বোতাম,
হালকা সবুজ সরিয়ে ক্রেন তুলছে ঘর বাড়ি
বিপনী বিতান, স্টেডিয়াম, অনেক গাড়ি আটকে আছে উড়াল পথে,
তার ডানে এবং বায়ে অনেক কাজ হচ্ছে
হয়তো সে জন্য সব থেমে আছে
-
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



