somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাসাইদের দেশে - পর্ব ৩

৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাসাইদের দেশে - পর্ব ১
মাসাইদের দেশে - পর্ব ২

তখন ২০০৯ সালের ফেব্রুয়ারি মাস। এরই মধ্যে ঘরের ছেলে বারাক ওবামা হোয়াইট হাউজ জয় করেছেন। পিতৃভূমি কেনিয়া তাই উৎসবমুখর। জানতে পারলাম ওবামার দাদী এখনো তাদের গ্রাম কোগেলোতে বাস করেন৷ উৎসবের আমেজ সেই কোগেলো থেকে এই নাইরোবি পর্যন্ত। আর তা টের পাওয়া গেল গাড়িতে গাড়িতে ওবামার ছবি দেখে। রাস্তায় হকাররা বিক্রি করছে ওবামার ছবি, আমেরিকার পতাকা। আমার কেনিয়ান কলিগদের মুখেও ওবামা বন্দনা। তাদের প্রত্যাশা একটাই—নতুন প্রেসিডেন্ট কেনিয়ার দিকে মুখ তুলে তাকাবেন৷

মাসাই মারায় গিয়েছি মাসখানেক হয়ে গেল। নতুন কোথাও যাওয়া দরকার। শুনলাম কেনিয়া নাকি পৃথিবীর এক তৃতীয়াংশ ফ্লেমিংগো-এর আবাসস্থল, আর তার বেশিরভাগই লেক বগোরিয়ার বাসিন্দা। দ্বিতীয় কোন চিন্তা করতে হলে না, আমাদের পরবর্তী গন্তব্য লেক বগোরিয়া।

১৪ ফেব্রুয়ারী ২০০৯, শনিবার। ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তাতে কি, আমাদের কারো সাথে তো আর ভ্যালেন্টাইন নাই। আগের সেই আটজনই রওনা দিলাম লেক বগোরিয়ার উদ্দেশ্যে। পথে আবার সেই গ্রেট রিফ্ট ভ্যালি—পৃথিবীর সবচেয়ে বড় উপত্যকা।




ভ্যালির সুবিশাল পর্বতশ্রেণীর গা ঘেঁষা প্রশস্ত রাস্তা ধরে যাচ্ছি আমরা। জানা যায়, এটি তৈরি করা হয় ব্রিটিশদের হাতে সেসময়কার ইতালীয় যুদ্ধবন্দিদের দিয়ে। বন্দিদের ধরে ধরে আনা হত এই বনজঙ্গল পাহাড় কেটে সড়ক বানাবার জন্য।


ঝকঝকে এই সড়ক পার হবার সময় মনে হল সেই যুদ্ধবন্দিদের দীর্ঘশ্বাস শুনতে পেলাম!

ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছাই নাকুরু শহরে। এ শহরকে একসময় পূর্ব আফ্রিকার সবচেয়ে পরিষ্কার শহর বলা হতো। সেটা শহরে ঢোকা মাত্রই টের পেলাম। লেক নাকুরু ঘিরে গড়ে উঠেছে এই ছিমছাম গোছানো শহর। নাকুরু হল নাইরোবি আর লেক বগোরিয়ার মাঝ বরাবর। আমাদের আরো ২ ঘন্টার পথ পাড়ি দিতে হবে।

বগোরিয়া লেকের প্রবেশপথেই গুরুগম্ভীর সতর্কবাণী: “Visitors view hot springs at their own risk- Be aware hot water, slippery, and sinking grounds.” আমরা কেউ পাত্তা দিলাম না; আসলে ভয় পাবার কিছু নাই, একটু সাবধান হলেই হলো। ভেতরে ঢুকতে না ঢুকতেই ক্যামেরার শাটার পড়ল ফটাফট। সে এক অভূতপূর্ব দৃশ্য—হাজার হাজার ফ্লেমিংগো লেকে সৃষ্টি করেছে এক গোলাপি আভা।








ফ্লেমিংগোর মেলা

লেকের মিঠা পানি ফ্লেমিংগোসহ আরো নানা জাতের পাখি আকৃষ্ট করে। ১৮৮৫ সালে আর্চবিশপ জেমস হ্যানিংটন এই লেকটি আবিষ্কার করেন এবং একে আফ্রিকার সেরা দর্শনীয় স্থান বলে অভিহিত করেন।

লেকের ধারে ঘুমন্ত আগ্নেয়গিরির পটভূমিতে এরকম রয়েছে শত শত হট স্প্রিং বা গরম পানির ফোয়ারা। এগুলোর উত্তাপ এতোই বেশি যে ফোয়ারার ধারেকাছে ঘেঁষা প্রায় অসম্ভব। বেশ কিছু মৃত ফ্লেমিংগো পড়ে থাকতে দেখলাম সেগুলোর আশেপাশে। কথিত আছে এই পানির রোগ নিরাময় ক্ষমতা আছে। সেজন্যই হয়ত কয়েকজনকে পানি সংগ্রহ করতে দেখা গেলো।





ফুটন্ত হট স্প্রিং

সবগুলো ছবি আমার ক্যানন PowerShot A460 দিয়ে তোলা, তাই অতীব নিম্নমানের। ইউটিউবে এই লেক নিয়ে বিবিসির অসাধারণ একটা ভিডিও পেলাম। ভিডিওটি এখানে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×