আজ যা আমার প্রিয়
একসময় তাই ছিল তোমার।
নিজস্ব ভাললাগাগুলো আজ সাজাপ্রাপ্ত আসামী হয়ে
কারাবন্দী চোরকুঠুরিতে।
সেই প্রথম যেদিন হাটুজলে নেমে পদ্মফুল হাতে নিয়ে বলেছিলে ভালবাসি
সে থেকেই পদ্ম আমার প্রিয় ফুল।
হাত ধরে শেখানো ভালবাসা যা এখনো বয়ে বেড়াই আঁচলের গিটে
তা তোমাতে এখন মস্ত ভুলের নামে চিহ্নিত হয়।
আমি নিরব থাকি
অথচ একসময় তুমিই ছিলে তাই।
দেয়ালের দক্ষিণকোনের জানালাতেই তোমার প্রিয় সে জোছনা দেখা-
আজ এখানে জানালা নেই,
ক্যালেন্ডারের পাতাতেই এখন আটকে থাকে ভাললাগা।
জানে না কেউ
ভাবনাগুলোও এখন বন্দিথাকে তোমার বুকপকেটে।
বদলে দিয়েছো জীবন
বদলেছ নিজেকে
সাথে একবিঘত দুরত্বে আপন গৃহে আমায় করেছো পরবাসী।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


