somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টফোন দীর্ঘক্ষন ব্যবহার কি চোখের ক্ষতি করতে পারে ? স্মার্টফোন Vs কিন্ডল ফায়ার :D

২৬ শে জুলাই, ২০১২ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই পড়ার জন্য আমার একটা ডিভাইস দরকার। এখন আমার হাতে দুটি অপশন।
- ই বুক রিডার
- স্মার্ট ফোন

আমি যতদূর জানি, কিন্ডল ই বুক রিডার হচ্ছে বেস্ট। কারন এতে চোখের উপর প্রেশার পড়ে কম। দীর্ঘক্ষন পড়লেও চোখে কোন জ্বালাপোড়া হয় না। সূর্যের আলোতে অনায়েসেই পড়া যায়, রিফ্লেকশন হয় না। সর্বোপরি, চোখের জন্য ততটা ক্ষতিকরও নয়। যদিও আন্তর্জাতিক মূল্য ১৯৯ ডলার, কিন্তু বাংলাদেশ থেকে কিনলে পড়বে ২৪০০০ টাকা প্রায়। কিন্ডলে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারব না বললেই চলে, কারন ওয়াইফাই খুব একটা এভেলএবল না।


এখন আসি, স্মার্টফোনের কথায়। সনি এক্সপেরিয়া আর্ক এস - সেটটির মূল্য ২৪৫০০ টাকা। আন্ড্রয়েড জিঞ্জারব্রেড । ৪ ইঞ্চি স্ক্রীন, কিন্ডলের চেয়ে অনেক ছোট হলেও মোবাইল হিসেবে বড়ই বলা যায়। এটা দিয়ে যেমন ই বুক পড়া যাবে, তেমনি ইন্টারনেটে নিউজপেপার গুলোও পড়া যাচ্ছে। বাড়তি সুবিধা হিসেবে, মোবাইলের অন্যান্য সুবিধা তো থাকছেই বোনাস অনুসারে।

এখন আপনারা পরামর্শ দেন, কোনটা কিনব? শুধু ই বুক রিডার নাকি স্মার্টফোন। আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলে ভাল হত। আমার ভয় একটাই। স্মার্ট ফোনে বেশি সময় ধরে বই পড়লে কি চোখের খুব ক্ষতি হবে ? যাদের ইবুক রিডার /আইপ্যাড/ট্যাবলেট আছে, বই পড়লে চোখের উপর চাপ পড়ে কেমন? আবার এখানে যারা বই পড়ার জন্য স্মার্টফোন ব্যবহার করেন, ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে চোখের উপর কেমন চাপ পড়ে একটু জানাবেন।

আরেকটা ব্যাপার, যাদের কিন্ডল টাচ টা আছে তাদের জন্য - বাংলা ই বুক পড়া যায়? আমি একটা পোস্টে দেখেছিলাম উনি পড়তে পারছিলেন না। কারন ওইটাতে আন্ডরয়েড ওএস নাই।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×