somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেংকু প্যাঁক
নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চীন সীমান্তে ভারত-যুক্তরাষ্ট্র মহড়া, উত্তেজনা

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে চীন সীমান্তের কাছাকাছি এলাকায় ভারত ও মার্কিন বাহিনী শুরু করছে ‘যুদ্ধ অভ্যাস ২০১৬’। দু’সপ্তাহ ধরে এলএসি-র (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা চীন-ভারত সীমান্ত) কাছে ভারত-মার্কিন যৌথ বাহিনীর দৌড়ঝাঁপ এবং পুরোদস্তুর সামরিক কার্যকলাপ চলবে। সমুদ্রসীমার পর চীনের স্থলসীমার গা ঘেঁষেও যে ভাবে ভারত ও আমেরিকার বাহিনী হাত মিলিয়ে কাজ করতে শুরু করছে, তা নিঃসন্দেহে সমস্যায় রাখবে বেইজিংকে।

আমেরিকা ও ভারতের সেনাবাহিনীর এই যৌথ মহড়া বা ‘যুদ্ধ অভ্যাস’ ২০০৫ সাল থেকে শুরু হয়েছে। প্রতি বছরই এই মহড়া হয়। কখনো ভারতে, কখনো আমেরিকায়। মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছে ভারত। পাকিস্তান সীমান্তের কাছেও মহড়া হয়েছে। কিন্তু চীন সীমান্তের কাছে কখনো যৌথ মহড়া দেয়নি ভারত-আমেরিকা। এ বারের ‘যুদ্ধ অভ্যাস’ চীন সীমান্তের কাছেই আয়োজিত হচ্ছে।

দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহলের এক বিরাট অংশের সঙ্গে চীনের বিবাদ চলছে। ভারতও সে বিবাদে চীনের বিপক্ষেই রয়েছে। আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় মেনে নিয়ে চীনের উচিত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়া, এমনই বার্তা দিয়েছে নয়াদিল্লি। এতেই শেষ নয়। ভারতের সামরিক পরিকাঠামো বৃদ্ধি নিয়েও চীন-ভারত টানাপড়েন বেড়েছে। অরুণাচল এবং লাদাখের সীমান্তে যেভাবে সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে নয়াদিল্লি, চীন তার বিরুদ্ধে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে। এ ছাড়াও একাধিক আন্তর্জাতিক ইস্যুতে চীন-ভারতের পরস্পরবিরোধী অবস্থান গত এক বছরে বেশ প্রকট হয়েছে। বেড়েছে আমেরিকা-চীন দ্বৈরথও। এই পরিস্থিতিতে আমেরিকাকে সঙ্গে নিয়ে চীন সীমান্তের কাছে ভারতের সামরিক মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা বলছেন, চীনকে কঠোর বার্তা দেয়া হচ্ছে এই বার্তার মাধ্যমে। ভারত এবং আমেরিকা যৌথভাবেই সেই বার্তা দিতে চাইছে। দক্ষিণ চীন সাগর থেকে সেই বার্তা দেওয়া শুরু হয়েছে। আমেরিকা দক্ষিণ চীন সাগরে একাধিক বার যুদ্ধজাহাজ পাঠিয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় যাতায়াতের স্বাধীনতা নিশ্চিত করতে মাত্র তিন মাস আগে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারতও। আমেরিকা ভারতের সেই পদক্ষেপকে স্বাগত জানায়। এ বার স্থলসীমান্তেও যৌথ বার্তা দেয়ার তোড়জোড় চীনকে।
উত্তরাখণ্ডের চৌবুটিয়ায় এই মহড়া আয়োজিত হচ্ছে। জঙ্গলে ঢাকা পাহাড়ি অঞ্চলে চলবে দু’সপ্তাহব্যাপী এই মহড়া। ভারত এবং আমেরিকার মধ্যে পরস্পরের সেনাঘাঁটি ব্যবহার করার যে চুক্তি হয়েছে, তার পর এই প্রথমবার হতে চলেছে ‘যুদ্ধ অভ্যাস’। সামরিক চুক্তিতে পরস্পরের সঙ্গে আবদ্ধ হওয়ার পরই ভারত-আমেরিকা যে ভাবে চীন সীমান্তবর্তী এলাকাকেই বেছে নিয়েছে মহড়ার জন্য, তা চীনকে চাপে রাখবে। বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×