somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেংকু প্যাঁক
নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

মধ্যযুগীয়, রেনেসন্স ও রেনেসন্স পরবর্তী পশ্চিমা লেখকদের চৌর্যবৃত্তি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যযুগীয়, রেনেসন্স ও রেনেসন্স পরবর্তী পশ্চিমা লেখকদের মধ্যে মুসলিমদের সাহিত্য এবং লেখা থেকে বিভিন্ন ধারনা গ্রহণ করার ব্যাপক প্রচলন ছিল। তবে এ ধারণা বা লেখাগুলো যে মুসলিম উৎস নেওয়া এটা পশ্চিমা লেখকরা স্বীকার করতেন না।
.
যেমন দান্তের ডিভাইন কমেডি। এ বইয়ে স্বর্গ ও নরক সম্পর্কে বর্ণিত অধিকাংশ ধারণা, ইমেজারি দান্তে নিয়েছিল কিতাবুল মি’রাজ নামে একটি বই থেকে। যদিও দাবি করা হত যে বইটি ইবন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থে বর্ণিত, তবে আদতে এটি ছিল একটি মনগড়া, জাল বই। তবে বইটি মধ্যযুগে স্পেনের সুফিদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। স্পেন থেকে মধ্য ইউরোপ হয়ে এ বই ইটালিতে পৌছে। আর দান্তে ডিভাইন কমেডিতে ঢালাও ভাবে এ বই থেকে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ হুবহু উঠিয়ে দেয়।
.
কিতাবুল মি’রাজের বর্ণনাগুলোর সাথে ডিভাইন কমেডির পার্থক্য হল রোমান ক্যাথলিক বিশ্বাসের সাথে খাপ খাওয়ানোর জন্য দান্তে চরিত্রগুলোর নাম বদলে দিয়েছিল।
.
একইভাবে পশ্চিমাদের তৈরি করা ফিলোসফি অফ হিস্ট্রি বা ইতিহাসের দর্শনের ধারণা ইবন খালদুনের রচনাবলীর উপর ভিত্তি করে গড়ে তোলা। ইবন খালদুন সর্বপ্রথম জাতি ও সভ্যতাগুলোর উত্থান ও পতনের পেছনে কি কি কারন কাজ করে এ নিয়ে গবেষণা করেন। সর্বপ্রথম ঐতিহাসিক দার্শনিক বলা যায় ইবন খালদুনকেই। তিনি জাতি ও সভ্যতাগুলোর উত্থান-পতনের পেছনে কিছু নিয়মের কথা বলেন। যেগুলো পরবর্তীতে ইউরোপিয়ানরা গ্রহণ করে।
.
যেমন হেগেল তার লেখায় ইবন খালদুনের কিছু ধারণা ব্যবহার করে। আর হেগেলের লেখা প্রভাবিত করে মার্ক্সকে। আধুনিক সময়ের আরনল্ড টয়েনবি এবং ফ্রান্সিস ফুকোয়ামার মতো লেখকরাও ইবন খালদুনের প্রনীত বেশ কিছু ধারণা উপর ভিত্তি করে সভ্যতা ও জাতিসমূহের ব্যাপারে নিজেদের বিশ্লেষণ তৈরি করেছে।
.
এরকম অনেক উদাহরণ আছে যেখানে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে এমন অনেক ধারণা গ্রহণ করেছে, যেগুলো পরবর্তীতে তাদের চিন্তা, দর্শন ও সভ্যতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, কিন্তু তারা কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে নি।

- শায়খ ডঃ আলি আল তামিমি ফাকাল্লাহু আশরাহ
[Muslims & the Study of Future]
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×