somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধা শাহা আলম কর্মের স্বীকৃতি চান

০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের শেষ বয়সে এসে এক মুক্তিযোদ্ধা তার কর্মের স্বীকৃতি চেয়েছেন। সব সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত এই বীর মুক্তিযোদ্ধার নাম শাহা আলম।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদে উবাহাটা গ্রামের বাসিন্দা মরহুম হাবিব উল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. শাহা আলমের জন্মস্থান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার উত্তর শফিপুর গ্রাম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় শাহা আলম নোয়াখালী জেলার চৌমুহনী মদনমোহন হাই স্কুলের ছাত্র। ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে অন্যদের মতো শাহা আলমও আন্দোলনে জড়িয়ে পড়েন।

তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল আলম খান, ডাকসু সভাপতি তোফায়েল আহমদ, সম্পাদক আসম আব্দুর রবসহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, নুর আলম সিদ্দিকী, মালেক উকিল, নুরুল হক, সামসুদ্দোহা, আফজল (পরে এম পি), আলী আহমদ সুনকা, মোস্তফা সরওয়ার, ছাত্রনেতা মনিরুল ইসলাম, ফরিদপুরের আওয়ামী লীগ নেতা ওবায়েদুর রহমান, চিটাগাংয়ের এমএ.আজিজ, ফেনির খাজু মিয়াসহ তৎকালীন সময়ের বিভিন্ন প্রখ্যাত রাজনীতিবিদের সান্নিধ্য লাভের সুযোগ ঘটে তার।

১৯৫৪ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, আদমজি, লক্ষ্মিনারায়ণ মিল, সোনারগাঁ, মদনপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম- কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুদ্ধ করেছেন পাক হায়েনাদের বিরুদ্ধে।

বর্তমানে এই বীর মুক্তিযোদ্ধা এখন অনাহারে অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে দিন যাপন করছেন। যোগাযোগের ফোন নং-9569798, 7168274, 9559006
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×