somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের চাপে পিষ্ট

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"চাপ", দুই অক্ষরের ছোট শব্দ কিন্ত কোন একটা জীবন কে এলোমেলো করে দেবার জন্য যথেষ্ট। চাপ তো সবার জীবনেই থাকে, বিশেষ করে দাম্পত্যে। পরিবারের সবার ভরনপোষনের চাপ, ভবিষ্যতের জন্য কিছু হলেও জমা করার চাপ, হতাশার মাঝে অতীতের জাবর কেটে কিছু সুখস্মৃতি স্মরন করে কষ্ট ভুলে থাকবার চাপ, মা-বাবা, আত্মীয় সবার মতকে উপেক্ষা করে, মানুষের শারীরিক আকাংখাকে উপেক্ষা করে নিজেকে সামলে রাখবার চাপ! কারও কাছে অভিযোগ করার সুযোগ আমার নাই!

তবে স্বীকার করতে দ্বিধা নেই, আমার জায়গায় ভিন্ন কেউ হলে ব্যাপারটা আরও জটিল হয়ে দাড়ায়। আমার ধারনা ছিল, ব্যাপার গুলো এভাবেই ঘটবে, সেজন্য সব সময় বলতাম, যাবার সময়ও বলেছিলাম নিজের পায়ে দাড়াতে, নিজের ভিতকে শক্ত করতে। আমার কথা কেউ শোনার খুব বিশেষ চেষ্টা করেছে বলে মনে হয়না। অবশ্য যে প্রতিকুলতার মুখোমুখি হয়, সেই জানে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, দুরে থেকে বিচার করা অন্যায়।

জীবনে মিরাকেল খুব বেশী ঘটেনা, তবে একেবারেই কি ঘটেই না! অবশ্য মিরাকেলের আশায় বসে থাকা খুব কঠিন, হয়ত বাস্তব সম্মতও নয়!কোন এক অদ্ভুত মিরাকেলে আমাদের মিলন হয়নি! আমি যখন আমার সমস্ত কিছু বাজি রেখে তার কাছে ছুটে গিয়েছি সে বিষ্ময়কর ভাবে দুরে সরে গেছে। আবার সে যখন আমার কাছে ছুটে এসেছে ঠিক সবকিছু বিসর্জন দিয়ে সেই মুহুর্তেই আমি সরে গেছি। এসবকিছু তো মিরাকেলই মনে হয় এখন। তাই আবার কোন এক মিরাকেলে আমাদের মিলন হবেনা তা কেই বা বলতে পারে। অবশ্য শুধু মাত্র এটুকুর আশায় কেউ বসে থাকবে এটা প্রত্যাশা করা ভারি অন্যায় হবে!

আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি, এমনকি প্রফেশনালদের কাছেও। তারা বলেছে আমার কান্খিত জায়াগায় জাবার ব্যাপারটা এখন খুবই অনিশ্চিত। কেউ বলতে পারে না কবে সমাধান হবে কিভাবে হবে। বলেছে অপেক্ষা ছাড়া আমার আর কোন উপায় নেই। আলাদা অপশন খোঁজার কাজ চলমান, সমায় লাগছে কেননা বয়স হয়ে গেছে, সমস্ত সনদপত্র হালনাগাদ করারও ব্যাপার আছে। তবে নির্দিষ্ট করে বলার উপায় নেই কবে নাগাদ নতুন ঠিকানা খুঁজে পাব।

যদি সবকিছু সামাল দেয়া খুব কঠিন হয়ে যায়, নতুন ভাবে সবকিছু শুরু করে ফেলার অপশন থাকলে করে ফেলতে পারে, কারও কোন অভিযোগ থাকবে না। আমি যদি একটা ভাল জীবন দিতে না পারি তার জন্য কেউ তার জীবন নষ্ট করে ফেলুক, জীবনের সমস্ত হাসি আনন্দ, চাওয়া পাওয়া ত্যাগ করুক এটা আমি আজ কত বছর আগেও চাইনি, এখনও চাইনা। এ কথা গুলো বলতে আমার বুক ফেটে যাচ্ছে কিন্তু বলতে হচ্ছে কারন কারও জীবন কে নরকের আযাবে পরিনত করার অধিকার আমার নেই!

গত কয়দিন ধরে সপ্নে তাকে বারবার দেখছি। ভাবছিলাম কোন কি বিপদ হল! বুঝতে পারলাম আসলেই বিপদ। বিপদ থেকে যদি রক্ষা করার ক্ষমতা না থাকে তাহলে সান্তনা বা আশা দেয়া কপটতা, ভন্ডামি! আমি যাকে প্রানপন দিয়ে ভালবেসেছি তার কাছে ভন্ড প্রতীয়মান হতে চাই না!! সে তার মত করে ভাল থাকার চেষ্টা করুক, আমি পরাজয়ের গ্লানি নিয়ে জীবনের চাপে চিড়ে চ্যাপটা হয়ে, প্রতিদিন ভালবাসা নামক নরক যন্ত্রনায় দগ্ধ হতে থাকি.....

পুনশ্চ: একটা বাক্য, তিন শব্দের, সবসময় বলতাম, এটা মনে রেখ। সবসময় তোমার পাশে ছিলাম, আমৃত্যু থাকব! যদি কোন কারনে সবকিছু ছেড়ে দিয়ে একলা চলোরে নীতি অবলম্বন করতে হয়, আমাকে যেন জানানো হয়! আমি আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করব!
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×