somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত ইনকাম পরিকল্পনা জীবনকে পিছিয়ে দেয় অনেকগুলো সময়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা:১
জনৈক পরিক্ষার্থী রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হতে গিয়ে প্রচুর গাড়ি। যদি গাড়ি থামা পযন্ত অপেক্ষা করে, তাহলে অপেক্ষা করতে হবে ৩মিনিট।
পাশেই একটা ওভার ব্রীজ রাস্তা পার হওয়ার জন্য। সেটি ব্যবহার করে রাস্তা পার হতে সময় লেগে যাবে ২মিনিট বেশি।৩মিনিট কিংবা ২মিনিট অপেক্ষা করে রাস্তা পার হলে পরীক্ষা হলে পৌছতে দেরি হয়ে যাবে ৩মিনিট। ৩মিনিট ধরলাম ১০মিনিট পর পরীক্ষা শুরু করতে হবে। তাতে কমপক্ষে ৫মার্ক ছুটে যাবে।
দ্রুত সিদ্ধান্ত নিলো, রাস্তা পার হতে হবে এ অবস্থাতে এবং ওভার ব্রীজের উপর দিয়ে পার হতে গিয়ে ২মিনিট নষ্ট করা যাবেনা, নিচে দিয়েই পার হতে হবে। রাস্তা পার হতে গেল, একটা গাড়ি এসে ধাক্কা দিলো। সাথে সাথে হাসপাতালে চলে যেতে হলো। জীবন বাচলেও ৮মাস বিছানাতে থাকতে হলো। সেই পরীক্ষা ১বছর পরে গিয়ে নতুনভাবে দিতে হলো। মাত্র ৫মিনিট যার জন্য লেট করা সম্ভব হচ্ছিলনা, তার জীবন থেকে ১বছর নষ্ট হয়ে গেলো মানে ১বছর লেট করতে হলো।
ঘটনা :২:
একজন গরু ব্যবসায়ির খুব দ্রুত কিছু টাকার দরকার জরূরী হয়ে উঠেছে। তার গরু বিক্রি করে ভালো দাম পেতে হলে আরো ৮মাস কিংবা ১বছর অপেক্ষা করা দরকার। তখন গরুর ভালো একটা সাইজ হবে, দামও পাওয়া যাবে। কিন্তু ৮মাস অপেক্ষা করাটা টাফ। তার গ্রামের এক মুরুব্বী এখনই মাত্র ৭দিনেই ভাল সাইজ মানে পুরো জাস্তি সাইজ হওয়ার ব্যাপারে অ্যাডভান্স টিপস দিলো। অ্যাডভান্স টিপস পেয়ে মুরুব্বীকে সে গুরু মেনে নিলো। ৮মাস পরে গরু বিক্রি করে যে দাম পাওয়া যেত, মুরুব্বীর অ্যাডভান্স টিপস পেয়ে মাত্র ৭দিনেই সেই গরু বিক্রি করার মত সাইজ বানিয়ে ফেলা যাবে, এরকম মুরুব্বীকেতো পুরো পীর মেনে নেওয়া যায়।
মুরুব্বীর কথা মতো অ্যাডভান্স টিপস ব্যবহার করলো, ফলাফল ৮ম দিনে হাটে বিক্রি করতে নিয়ে যাওয়ার পথেই রাস্তাতে গরু পরপারে চলে গেলো। ৮মাস যার অপেক্ষা করা সম্ভব হলোনা, তাকে আবার নতুন গরু কিনে পালা শুরু করতে হচ্ছে, আবার ৫বছর পর বিক্রির পরিকল্পনা করতে হচ্ছে। টাকা ক্ষতি হলো, ৮মাস পরের টাকার যোগাড় এখন ৫বছর পিছিয়ে গেল।
দুটি ঘটনাই দু:খজনক। কিন্তু খুব কমন দৃশ্য।
ঘটনা:৩
এরকম ঘটনা এখন অনলাইন ইনকামেও দেখা যাচ্ছে। সেটিও কমন। খুব দ্রুত ইনকাম দরকার। ৫মাস অপেক্ষা করার সময় নাই। খুব দ্রুত টাকা দরকার। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেল থেকে দ্রুত ইনকামের জন্য অ্যাডভান্স টিপস পেলো। যেখানে ইনকাম হওয়ার কথা ৬মাস পর, এ টিপস তাকে মাত্র ৭দিন পরই ইনকামের পথ দেখিয়ে দিলো। শুরু করলো। ১ম ৭দিনেই মাশাল্লাহ ১লাখ ভিউ। উৎসাহ বেড়ে গেল। ২৪দিন পর চ্যানেল সাসপেন্ড। আবার চ্যানেল শুরু। অ্যাডভান্স টিপসকে এবার অন্যভাবে আবার চেস্টা করলো। এরকম বিভিন্ন টিপস নিয়ে চেষ্টা করছে, আর ৮মাসে ১২টি চ্যানেল সাসপেন্ড। প্রতিটা বিষয়ই ছিল দুইনাম্বারই পন্থা। তারপরও সে হতাশ না। তার চোখ খুলে গেলো। ২নাম্বার পথই বাদ। একনাম্বার পথ শুরু করলো। ৩মাস কাজ করার পর ইনকাম শুরু হলো। ৩মাস পর ইনকাম যার জন্য দেরি হয়ে যাচ্ছিলো।, তার ইনকাম ১১মাস পর হলো। ১সপ্তাহের মধ্যে ইনকামটা জরুরী, সেই ইনকাম ১১মাস পর হলো। একইভাবে সকল ইনকামের ক্ষেত্রেই বর্তমানে এ ঘটনা দেখা যায়।
দ্রুত করতে গিয়ে সবাই বিপদে পড়ি, তারপরও দ্রুত ইনকামের চিন্তা কেন করি বুঝিনা। কেন ভাই, কেন, কেন?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×