১৯৭১সালে ফেসবুক থাকলে যুদ্ধের ময়দানে গিয়ে হিরো হওয়ার মানুষ কম পাওয়া যেত, ফেসবুকে বসে সমালোচনা লিখে হিরো হওয়ার মানুষ বেশি থাকতো।
♦ সেই ফেসবুক হিরোদের কয়েকটি কাল্পনিক স্ট্যাটাসগুলো নিচে দেওয়া হলো:
হিরো ১: যারা যুদ্ধে গিয়েছে, তাদেরকে ভাল সম্মানী দেওয়া হচ্ছেনা, সুতরাং মানসম্মত যোদ্ধা পাওয়া যাবেনা। যেই সম্মানী দিচ্ছে, সেই সম্মানীতে যারা যুদ্ধে যাচ্ছে, তারা যে কেমন যুদ্ধ করবে, বুঝাই যাচ্ছে।
হিরো ২: যুদ্ধে ১ম দিন গেলাম। কিন্তু অনেক যোদ্ধা খাবার পায়নি। নেতৃত্ব খারাপ। অর্গানাইজিং পাওয়ার নাই। পরের বার ডাকলে আর যাবোনা।
হিরো ৩: যুদ্ধে গিয়ে কি হবে, ভাউ? যুদ্ধ না গেলে আমি কি দেশপ্রেমিক হতে পারবোনা, ভাউ।
হিরো ৪: যুদ্ধে গিয়ে শুধু শুধু সময় নষ্ট। সব রাজনীতির খেলা। আমাদের কোন লাভ নাই। তার চাইতে বসে বসে আয়নাবাজি দেখি।
হিরো ৫: মতিউর নিজের দোষেই মারা গেছে। শালা বলদ। প্লানটা অন্যভাবে করলে ঠিকই বিমানটা নিয়ে দেশে চলে আসতে পারতো। বিমানবাহিনীর সবগুলোই মাথা মোটা।
হিরো ৬: যুদ্ধে জিতার জন্য আমার কিছু অ্যাডভান্স এবং সিক্রেট টিপস আছে, যা পৃথিবীতে আর কেউ জীবনে দেখাতে পারেনি। জানতে হলে, সিক্রেট গ্রুপে জয়েন করুন।

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



