somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'স্বপ্ন দেখব বলে আমি দুচোখ পেতেছি'
কেমন একটা হাহাকার ছুঁয়ে যায় গানটি শুনলে। আগে কেমন ছিল সে প্রসংগে না গেলেও বলা যায় এ গানটি এখন অনেকের জীবনেই সত্য হয়ে এসেছে। এতো অনিয়ম যেখানে প্রায় নিয়মে পরিনত হয়েছে সেদেশের মানুষ ক্রমশ স্বপ্ন দেখার খরায় ভুগবেন এ আর আশ্চর্য্য কি।

তবে জীবনবাদী মানুষেরও কিন্তু খুব অভাব নেই। এদের ভেতর কিছু মানুষ আবার স্বপ্নের কারিগর। হরহামেশাই স্বপ্ন বুনে চলেন এই গোত্রের মানুষ। এদের চেহারায় বিশেষ কোন ভিন্নতা নেই, অন্যদের মতোই চার হাত-পায়ের মানুষ এরা, তবে হৃদয়টি হয়তো একটু ভিন্ন। সে অদৃশ্য হৃদয় অবিশ্রাম স্বপ্ন তৈরী করে। চারপাশের গোলযোগ, অনিয়ম, বৈষম্য তাঁকেও যে বিচলিত করেনা তেমন নয়, তবে তাঁদের স্বপ্ন বুননে বাঁধা হয়ে উঠতে পারেনা। আর তাইতো তাঁরা স্বপ্নের কারিগর হতে পেরেছেন।

স্বপ্ন কি পারবে আমাদের একটু এগিয়ে নিতে? ইউরোপ, আমেরিকা বা জাপান নয়, অন্তত কোরিয়া বা মালয়েশিয়ার মতো? তাও একদিনে নয়, বহুদিনে? ওরাতো পেরেছে। আমরা পারবোনা কেন? কিন্তু কিভাবে?

শুধু স্বপ্ন বুনে গেলাম আর সবকিছু হয়ে গেল বিষয়টিতো তেমন নয়। নিজের স্বপ্ন চারপাশের অযুৎ নিযুৎ মানুষকেও স্বপ্ন দেখাবে আর দেশ উদ্ধার হয়ে যাবে বিষয়টি আসলে তেমনও নয়। তাহলে বিষয়টি কেমন?

জীবনভর যে স্বপ্ন দেখে আসছি সেগুলো কি স্বপ্ন? আমাদেরকে স্বপ্ন সম্পর্কে প্রচলিত ধারনা পাল্টাতে হবে। আসলে স্বপ্ন কিন্তু সেটা নয় যা আমরা ঘুমের ভেতর দেখি। বরং স্বপ্ন সেটাই যা আমাদেরকে ঘুমাতেই দেয়না! দেখতে হবে এমন স্বপ্ন। সমগ্র জাতী নির্ঘুম জেগে থাকবে দিবানিশি। এই সদাজাগরন নাড়িয়ে দেবে অনিয়মের ভিত, সচল করবে বন্ধ হয়ে থাকা প্রগতির চাকা। পৃথিবী অবাক তাঁকিয়ে রবে। তলাবিহীন ঝুড়ির বিশেষনটি দেয়ার জন্য নতুন দেশ খোঁজা হবে!

[প্রিয় পাঠকঃ যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয়না সেটাইযে প্রকৃত স্বপ্ন সেটা কোন একসময় বলেছিলেন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা।]

লেখাটি পোষ্ট করার একদিন পর মনে হলো এটি লেখার অনুপ্রেরণা পেয়েছি আগের একটি লেখার প্রিয় মন্তব্যকারীদের কাছ থেকে। এ তুচ্ছ লেখাটি তাঁদেরকে উৎস্বর্গ করতে মন চাচ্ছেঃ

[ফারাহ দিবা জামান, আবুশিথি, সান্তনু অাহেমদ, লেখাজোকা শামীম, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে, মাস্টার, কবি ও কাব্য, শায়মা, মাধব এবং আধাঁরি অপ্সরা]
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৬
৭৮টি মন্তব্য ৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×