somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধনীর দুলালির প্রতি মধ্যবিত্তের দুলালের ক্ষুদেবার্তা (অপ্রকাশিত)

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাগ করার কিছু নেই,আমি আগেও বলসি এখনো বলতেসি, তাড়াতাড়ি ছাড়ও আমারে। অনেক তো হল, মিডল ক্লাস ফ্যামিলির পোলা আমরা, তোমগো মত বড়লোক না। সত্য কথা কই একটা, কি করবা বিবেচনা তোমার। টাকা নাই বইলা দুপুরে খালি দুইটা শিঙ্গাড়া খাইসি, এখনো ওইটার উপরেই আছি, রাতে কি খামু জানি না, রান্না হয় নাই। এটা শুধু আজকের কথা না, মাসের শেষ কটা দিন আমগো সবার এমনেই কাটে, খিদা লাগলে ঘুমাই। কালকে প্রোগ্রামিং এক্সাম, খিদা লাগলেও ঘুমাইতে পারি নাই। তোমার লগে ঝগড়া করার মুড নাই তাই ফোন কাইটা দিসি। লাইফ নিয়া স্বপ্ন দেখি, একদিন এই কষ্ট থাকবে না আশা করি। বাপ মার কাছে চাইলে জানি সব পামু, কোনোদিন না করে নাই করবও না। কিন্তু বড় হইসি তো,তাগো কষ্ট আর ডেডিকেশন বুঝি। আগে বুঝতাম না, চাইতাম, পাইতামও, কিন্তু এখন আর চাইতে পারি না, এইটা আমগো ডেডিকেশন। এখন যারা বড় মানুষ, তাদের অনেকেই লাইফে এর চেয়ে অনেক বেশি কষ্ট করসে, তোমার বাপেও। খ্যাত মনে হয় তোমার কাছে এইগুলা, কিন্তু এইডা সত্যি। কোনোদিন বলিনা তোমারে, তাই তুমি জানো ও না। তোমারে নিয়া একদিন বিএফসি, কে এফসি আর পিঁজা হাট যাওয়া নতুবা সিনেপ্লেক্সে সিনেমা দেখা যে মেসে আমার এক সপ্তাহের মিল বন্ধের বিনিময়ে, তা তুমি কখনো জানবে না,আমিও জানাব না। এটা যে আমার আনন্দ, ভালোলাগা। আমার এই অক্ষমতাগুলো কখনো কোনোভাবে সামান্য পরিমানে তোমার কাছে প্রকাশিত হলে, তুমি বল ছেড়ে যাবে। ছেড়ে গেলে যাও, তোমার লগে আমি অন্য কোন দিক দিয়া যাই জানিনা তবে তোমার ভাষায়ে যে শব্ধটি 'স্ট্যাটাস', তার সাথে যে যাই না তা আমিও জানি এখন। কিন্তু এইটাও জানি, কপালে থাকলে তোমারেই বিয়ে করব একদিন, সত্য ভালোবাসা আমার। এই 'স্ট্যাটাসের' ছেলেদের অধিকাংশেরই ভালোবাসা বোধটা একটু বেশিই প্রখর। অনেক ভালোবাসি তোমারে কিন্তু এটাও জানি আমার ভালোবাসা তোমার স্ট্যাটাসের ভালোবাসার মত না, একটাতে সবকিছুই আবেগ অন্যটাতে এই অংশটুকু যৎসামান্য, অলীকও বলা যায়। মাঝেমাঝে দুঃখ লাগে, লজ্জা হয় নিজ দুর্বলতায়ে, ঘুমাই তখন। স্বপ্ন দেখি তোমার স্বপ্ন পূরণের।।
২১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×