somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্তি

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডে পুলিশি হিসাবমতে নিহত হল ১১১ জন গার্মেন্টস কর্মী । একইদিনে চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার চাপা পড়ে নিহত ১১ জন । আমি জানি, অজস্র টিভি চ্যানেল আর খবরের কাগজের সৌজন্যে সেসবের অনেক বিস্তারিত আমার চাইতে অনেক বেশিই জানেন আপনারা । আমি এও জানি, আমার মতই আপনারা এটাও জানেন যে প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চাইতে অনেক বেশি । আপনারা ভাবছেন, এসব তো আমরা জানিই, ঘটনার এতদিন পর এসে এসব বলছি কেনো । আমি আসলে খবরের ব্যাপারে অনেকটাই নিরামিষাশী, দুনিয়াতে যাই ঘটুক খেলার পাতা ছাড়া বেশিরভাগই আমার নাকের তলা দিয়ে যায় । আগে সব নিউজই কমবেশী পড়তাম, এখন আর পড়ি না । আমার এই সোনার দেশে বিশটি অগাস্ট কাটিয়ে আমি অন্তত এতটুকু বুঝেছি, প্রথম আলোর প্রথম পাতায়ে এই নিউজগুলো অহরহই পাবো আমি । অন্য দেশগুলোতে মানুষ মরে না তা বলব না আমি, হয়ত আমাদের চাইতে অনেক বেশিই মরে (যুদ্ধপিড়ীত দেশগুলোকে হিসাবে ধরবেন না)। কিন্তু আপনি কি বলতে পারেন, জীবন এতটা সস্তায়ে আর কোথায়ে বিকোয় । চট্টগ্রামের ঘটনাস্থলের খুব কাছেই আমার এক বন্ধুর বাসা। তার কাছে জেনেছি, নির্মানাধীণ এই ফ্লাইওভারের নিচে প্রতি বিকালেই শ'খানেক মানুষ বসে আড্ডা দিত। বেশীরভাগই ওখানকার বিভিন্ন মেসের বাসিন্দা, শ্রমজীবী পথচারী । ঘটনার দিনও অনেককেই বসে থাকতে দেখেছিল ও । এটা বিশ্বাস করতে পারলে আমার সত্যিই খুব ভালো লাগবে যে, ওই ১১ জন দুর্ভাগা ছাড়া বাকি সবাই ফ্লাইওভার ভেঙ্গে পরার আগেই সরে গেছে ওখান থেকে। শখের বসে গাঁজায়ে দম নিয়েছিলাম একবার, তাই সরকারের বিবৃতি আমি বিশ্বাস করেছি । বিরোধীদল দেশকে অস্থির করে তুলে সরকারকে বিপাকে ফেলতেই এটা ঘটিয়েছে, এখানে সরকারের টেন্ডারবাজি অথবা ঠীকাদারি দুর্নীতির কোনো হাত নেই । গনতন্ত্র আসার পর থেকে এদেশে 'বিরোধীদল' শব্ধটি সরকারের দুর্নীতির 'কেষ্ট বেটা' হয়েই আসছে, এটাও আমি বুঝিনা। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এদেশে সবার টনক নড়ে, বঊ পালালে বুদ্ধি বাড়ে টাইপ বেকুব জামাইদের মত। এইচ এস সি বাংলা ২য় পত্র পরীক্ষার আগের দিন আমাদের পরীক্ষার্থী মহলে চাউর হয়ে গিয়েছিল, গাদা গাদা রচনা মুখস্ত না করে " পোশাক শিল্প " রচনাটা পড়লেই হবে, এটা আসবেই । আমার আগে পড়া না থাকায়ে কয়েক বই ঘেঁটে পড়তে গিয়ে বুঝতে পারলাম এদেশে পোশাক শিল্পের অবদান। সত্তিকার অর্থেই সেদিনের আগে আমি জানতাম না, আমাদের রপ্তানি খাতে এখন নাম্বার ওয়ান এই পোশাক শিলপই । দেখতেই পাচ্ছেন, আমি আসলেই আপ-টু-ডেট না । কবে সেই ছোটোবেলায় পড়েছিলাম "সোনালী আঁশের" কথা, সেটাকেই এতদিন জেনে আসছিলাম প্রধান রপ্তানিকৃ্ত দ্রব্য হিসেবে। যে পোশাকশিল্প আমাদের রপ্তানির প্রধান উৎস, আগুনে পূড়ে এত পোশাক শ্রমিকের প্রাণহানির পর আমাদেরকে জানানো হচ্ছে আমাদের গার্মেন্টসগুলোর ৬০ ভাগেরই নেই ন্যুনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা। আমাদের প্রানগুলো এতোটাই মূল্যহী্ন । আমি নিরামিষাশী মানুষের তাতে কি, যে লাইনে পড়ছি গার্মেন্টসের আগুনে পূড়ে মরার সম্ভাবনা নেই । আগে কখনো কিছু বলিনি, এখন এসব বলতে আসার কোন মানে হয় না, বলতামও না । কিন্তু আজকে টিভি ছেড়ে গার্মেন্টস কর্মীদের উপর পুলিশি অ্যাকশনের নমুনা দেখে রক্ত চড়ে গেলো মাথায়ে । বেজন্মাগুলো নির্বিকার ভাবে মেয়েদের উপর লাঠিচার্জ করছে। এমন একটা দুর্ঘটনার পর সপ্তাহ না ঘুরতে শ্রমিকদের মধ্যে অতি অল্পতেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক, তার উপর এখনো এখানে ওখানে লাগছে আগুন লাগছে, সেই আতঙ্ক থেকেই ঘটছে আহত হবার মত ঘটনা । এত কিছুর মধ্যে হীয়ন অ্যাপারেলস তাদের ১০০ শ্রমিক ছাঁটাই করলো, তাদের প্রাপ্য বেতন ভাতাদি পরিশোধ না করেই। এজন্য যদি আন্দোলন না হয় তাহলে আন্দোলন শব্ধটা কি শুধুমাত্র ক্ষমতার গদি দখলের জন্যই। মালিকপক্ষ বেতন ভাতাদি দিতে অপারগতা জানিয়েছে, সরকার যদি কোন ভুমিকা রাখতেই নাই পারে কেনো পুলিশ দিয়ে এই প্রহসনটা করছে। আমরা এদেশের নাগরিকরা যারা দেশটাকে ভালোবেসে দেশের দুর্বলতাকে একপাশে সরিয়ে প্রতিনিয়ত মৃত্যুভয় উপেক্ষা করে কাজ করে যাচ্ছি তারা আর কিছু না হোক অন্তত এটুকু কি আশা করতে পারি না যে, আমি আগুনে পুড়ে মরব কিন্তু আমার ভাই,বাবা, বোনকে আপনারা এভাবে মারবেন না, প্লিজ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×