বাক স্বাধীনতা এবং বাক দায়িত্বশীলতা এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আর.সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ৪র্থ বাংলা ব্লগ দিবস। অনেক ত্রুটি বিচ্যুতি থাকার পরেও সেগুলো আড়াল হয়ে গেছে আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায়। তাই, ৪র্থ বাংলা ব্লগ দিবস এক কথায় সফলই বলা যায়। ব্লগ হচ্ছে মত প্রকাশের অবারিত এক স্বাধীনতা, ব্লগাররা হচ্ছেন ভঙ্গুর এই জাতিসত্তার মুক্ত কন্ঠ। তবে কিছু ব্লগারের দায়িত্বহীন সময়বোধ আর ফেসবুকের প্রো পিকচারের জন্য ছবি সংগ্রহের আগ্রহবোধ যথেষ্ট বিরক্তির কারন হয়েছে, সঞ্ছালক শরৎ ভাইয়ের সুন্দর সঞ্ছালনাও এই ঘাটতিটুকু দূর করতে পারেনি। যে ব্যাপারটা জেনে সবচেয়ে খারাপ লেগেছে তা হচ্ছে, সামান্য মতের অমিলে ব্যাঙের ছাতার মত নতুন নতুন ব্লগ গড়ে ওঠা। যে প্ল্যাটফর্মকে ঘিরে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি সেই বাংলা ব্লগকে ফেসবুক পেজের অবস্থানে দেখলে সত্যিই খুব কষ্ট পাব, তবে এমন কিছু হবেনা বলেই আমি বিশ্বাস করি। অনেক কিছুই লেখার ইচ্ছে ছিল কিন্তু সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত টানা ক্লাস আর তারপর ব্লগ ডে প্রোগ্রামে অংশগ্রহন আমাকে বিদ্ধস্ত করে ফেলেছে। তবে সারাদিনের ক্লান্তি শেষে চ্যানেল আইয়ের সংক্ষিপ্ত সংবাদ ফুটেজে নিজেকে দেখতে পেয়ে ভালো লাগছে। বাংলা ব্লগিং হোক জাতির মত প্রকাশের অবাদ স্থান, হ্যাপী ব্লগিং। শুভরাত্রি।
বাংলা ব্লগের ৪র্থ বর্ষপূর্তি এবং ব্লগার ইলেকট্রিশিয়ান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।