somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ ৯৯ রানের ভালবাসা

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেকেন্ড ক্লাস শেষ করেই অর্পা শুভ্র কে ডাক দিলো। অর্পার চেহারাটা দেখে কেমন যেন বিষাদময় লাগছে। দোড়ে গেলো শুভ্র। ক্লাসের এক কোনে নিয়ে বললো, মাএর খুব অসুখ। হসপিটালে এডমিট করতে হয়েছে। আজ এবং এখনই যেতে হবে।
ওকে, চলো। আমি বাসে তুলে দিয়ে আসি।
তুমি বাকি ক্লাস করবা না?
না। তুমি সব কিছু নিয়ে রেডি হও।আমি সিএন জি নিয়ে আসি।

বরিশালের বাসে তুলে দিয়ে শুভ্র বাসায় ফিরলো। তারও মনটা খারাপ হয়ে গেছে।অর্পার চেহারাই তার মন খারাপের কারন।

চবি তে পড়ে দুইজন। এখন ৪র্থ ইয়ারে। ২ন্ড ইয়ার থেকে তাদের প্রেম। এক বছর লেগেছিল অর্পাকে লাইনে নিয়ে আসতে। অনেক কষ্টের, অনেক অপমানের ফল অর্পা। যার জন্য শুভ্র এখন সব করতে পারে। মেয়েটাও দেখতে শুনতে খারাপ না। বড়ই মিশুক। বিপদে আসা জাগাতে তার জুড়ি নেই। সবাই তার প্রতি তাই একটা টান অনুভব করে।

রাতে খাওয়া শেষ করতেই অর্পার কল। বাসায় পৌছে গেছে সে। এবার শুভ্র একটু শান্ত। মনটা একটু হালকা হয়েছে।
সকালে উঠে কল দিলো অর্পা কে। না, মোবাইল অফ। এক বার দুই বার না অফ। একটু পর পর দিচ্ছে কল, তাও কোনো লাভ নেই। ফেবু তে মেসেজও সিন হচ্ছে না। কি হলো তা ভেবে পাচ্ছেনা শুভ্র। মনের মাঝে কেমন যেন ভয় ভয় করছে। পড়ায় কোনো মনোযোগ নেই। সারাক্ষণ শুধু তার কথা মাথায় গুরছে। এভাবে একদিন দুইদিন এক সপ্তাহ কেটেছে। কোনো ভাবে খবর নেয়া পসিবল হচ্ছে না।

টিউশনি শেষ করে বাসায় ফিরে অর্পা কে কল দিয়ে দেখলো। না, সে দুষ্টু মেয়েটা গত সাত দিন একি কথা বলে যাচ্ছে। তার কথা ভেবে ভেবে খাওয়ায় অরুচি ধরেছে। চোখের নিচে কালো দাগ না ঘুমানোর কথাই বলে। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখে, অর্পা। আহা কি হয়েছে তার। সুন্দর চেহারা টা আর আগের মত নেই। সেই স্টাইলিশ মেয়েটা আজ বরই সাজ লেশ বিহীন। পরনে কিন্তু সেই শুভ্রের পছন্দের লাল জামাটা। যে জামা পরে ক্লাসে গেলে স্যাররাও তার প্রশংসা না করে থাকতে পারতো না। আজ সেই জামায় তাকে এ কেমন দেখাচ্ছে।
ও শুভ্রকে ডেকে বাহিরে নিয়ে গেলো। সেই বাগানে,প্রতিদিন সতেজ ফুল দিবে বলে তার জন্য যে বাগান শুভ্র করেছিল। কিছু বলার তীব্র আকাঙ্ক্ষা তার। শুভ্র তাকে দেখে এতোটাই বিমূঢ়, যে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। দু জনই চুপ। কাক তাডুয়ার মত দারিয়ে রইল সে। নিরবতা ভাঙল তার একটি প্রশ্নে,
তুমি আমায় অনেক ভালবাস না?
হুম।
আমায় ছাড়া তুমি থাকতে পারবা?
একি ধরনের প্রশ্ন তোমার? তোমার কি শরীর খারাপ?
হুম।
ঠিক আছে এখন হলে যাও, সকালে ক্লাসে দেখা হবে।

সকালে ক্লাসে গিয়ে শুভ্রর অর্পার খোজ। হলের কেউই তাকে দেখেনি কাল রাতে। কি হয়েছে বুঝে উঠতে পারছে না। এদিকে ক্লাসে স্যার এসে গেছে। এখন আর কিছু করার নেই বসে থাকা ছাড়া।
স্যার আস্তে আস্তে শুভ্রের কাছে এসে বলতে লাগলো, তোমাদের সহপাঠী অর্পার বাসায় কল করা হয়েছিল। স্যারের গলাটা কেন জানি কাপছে। তার বাবা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তাই সে বাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পরে মারা যায় গতকাল রাতে।

শুভ্রর বাগানের ফুল গাছগুলোর আজ পানির বরই অভাব। পাতাগুলোও কাল হয়ে গেছে। পিপড়ার দল অবাধে বিছরণ করছে গাছে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×