somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের আদর্শে আমরা কতটুুকুন আদর্শিত?

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরের যুদ্ধের মাত্রতো ৪৩ বছর হতে চললো ।
এখনই মুুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এতো বিকৃতি !
এক শতাব্দী পরে একাত্তরের মুক্তিযুদ্ধ কোন রূপ নিবে আল্লাহ মালুম ।

সেদিন স্বাধীনতার ঘোষক কয়জন হবে এটাও ঠাওর করতে পারছিনা ।

আচ্ছা তখন মুক্তিযোদ্ধা কারা হবে? চেতনায় মুক্তিযোদ্ধা হলে কি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে আমাদের মধ্যে অনেকেই কিংবা আগামী প্রজন্ম রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে?
তাহলে আজ থেকে আমিও চেতনায় মুক্তিযোদ্ধা ।
কোটাময় জীবন !

আমি হলফ করে বলতে পারি, সরকার যদি আজকেই মুক্তিযোদ্ধার কোটাসহ সকল সুবিধা বাতিল করে, আগামী কয়েকবছরে বাংলাদেশে মুক্তিযোদ্ধার বালাই খুঁজে পাওয়া যাবেনা ।


হায়রে বাঙ্গালী ! এজন্যই কি তোমরা যুদ্ধ করেছিলে? এজন্যই কি বাংলার সন্তানের রক্তে ভিজেছিলো বাংলা মায়ের আঁচল ? ধর্ষিতা মা, ধর্ষিতা বোন, ধর্ষিতা বধূর আর্তনাদের চিৎকার কি এজন্য সারাবাংলায় উচ্চারিত হয়েছিলো সেদিন?

হে নিঃস্বার্থ মুক্তিযোদ্ধারা ! তোমাদের রেখে যাওয়া মুক্তিযুদ্ধের আদর্শকে যদি আজকে দেখতে । কতটা বিকৃত করেছি আমরা ! মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা আজ বাৎসরিক উৎসব-দিবস উদযাপন, পতাকা অর্ধনমিত-উত্তোলন, নিত্যনতুন স্মৃতিফলক-ভাস্কর্য, ব্যানার-ফেস্টুন, জাদুঘর, এক-দুই মিনিট নীরবতা, কোটা, লেখালেখিতে আবদ্ধ করে রেখেছি । বাস্তবজীবনে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শের কোনো প্রয়োগই নেই । তোমাদের গুণকীর্তন যেনো আমরা করি সেজন্যই কি তোমরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলে ? নাকি তোমাদের আদর্শ প্রতিষ্ঠা তথা জাতীয় জীবনে সকল অন্যায়-অবিচার-সকল বৈষম্য-বৈদেশিক প্রভুর তাবেদারীর বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র যুদ্ধ করেছিলে শান্তি প্রতিষ্ঠার জন্য?

অথচ বিদেশী প্রভুর তাবেদারীতে বাংলাদেশে আজ নতশিরে দিনাতিপাত করছে । বৈদেশিক ঋণের জালে আবদ্ধ হয়ে আজ আমাদের প্রাণ যায় যায় । সীমান্ত হত্যায় আমাদের প্রাণ আজ ওষ্ঠাগত । আন্তর্জাতিক নদী নীতিমালা ভঙ্গ করে প্রতিবেশী দেশ ভারত, যারা কিনা একাত্তরে আমাদের সাহায্য করেছিলো তাদেরই নির্যাতনের শিকারে বাংলাদেশের একাংশ আজ মরুভূমিতে রূপ নিতে চলেছে । পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসনে বাংলা আজ মূমূর্ষু রোগীতে পরিণত । সাম্প্রদায়িক-রাজনৈতিক-অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রেই আজ আমাদের বৈষম্য আর অনৈক্যের জোয়ার । দলাদলিতে আমরাই আজ ভঙ্গুর জাতিতে পরিণত হয়েছি ।
আজ একাত্তরের চেয়ে বহুগুণে কানেতে ভাসে মা-বোন-গৃহবধূ ধর্ষণের চিৎকার, যৌতুকের বলিদানের আর্তনাদ । চোখেতে ভাসে ভয়াল ২৫শে মার্চ । দুর্নীতি-অন্যায়-অবিচারে পরিপূর্ণ হয়েছে সারাবাংলা । আমাদের বর্তমান কার্যকলাপ দেখলে নিশ্চয় তোমরা আত্মহুতি দিতেনা । ভাবতে, খামোখা যুদ্ধে গিয়ে কী প্রয়োজন জীবন নষ্ট করার ! কোনো মানেই হয় না !

হে নিঃস্বার্থ মুক্তিযোদ্ধারা ! মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তোমাদের গেরিলাময় যুদ্ধ, রণকৌশল, আত্মত্যাগ আজ ব্যর্থে পর্যবসিত হতে চলেছে । তোমরাতো জানতে না যে, বাঙ্গালীরা এতোটা নিমকহারাম হবে ।

হে পরলোকগত নিঃস্বার্থ মুক্তিযোদ্ধারা !
আমরা আবার পরাধীন হয়ে গিয়েছি । কিন্তু এবার কারা এগিয়ে অাসবে মুক্তিযুদ্ধ করার জন্য??? বাংলামায়ের আজকের সন্তানেরাতো সবাই নিজেকে নিয়ে ব্যস্ত । কেউ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সংগ্রহে ব্যস্ত, কেউবা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য; সমাজ-রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য নয় ।

খুব মনে পড়ছে তোমায় হে নিঃস্বার্থ মুক্তিযোদ্ধা !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×