somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরীর বয়সসীমা বাড়ানোর আগে নতুন পদসৃষ্টির বিষয়টি নিশ্চিত করুন

২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় আইনমন্ত্রী গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, সরকার প্রজাতন্ত্রের কর্মচারিদের বয়স বাড়ানোর বিষয়ে চিন্ত-ভাবনা করছে। প্রজাতন্ত্রের কর্মচারিদের বয়স বাড়ানোর এই আলোচনাটা নতুন কিছু নয়। গত কয়েক বছরে সময়ে সময়ে এ বিষয়ে নানা গুঞ্জন শুনা গেছে। সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার তাঁর মেয়াদের শেষ পর্যায়ে কর্মচারিদের বয়স বাড়ানোর একটি উদ্যোগ গ্রহণ করে। সচিব কমিটি বয়স বাড়ানোর প্রস্তাবটি পাসও করে। তবে প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হলে পারিপার্শ্বিক নানা বিষয় বিবেচনা করে তা ফেরত পাঠানো হয়।

মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য হতে পরিস্কার যে বর্তমান সরকার সরকারি কর্মচারিদের বয়স বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। সরকারের উচ্চপর্যায়ের আমলারা তাঁকে এ বিষয়ে সক্রিয়ভাবে প্রণোদনা দিবেন তাতেও কোন সন্দেহ নেই। কারণ এ উদ্যোগের প্রধান কুশীলব কিন্তু তারাই। এতো সুখের চাকরীটি যদি আরো কয়েক বৎসর বাড়িয়ে নেয়া যায় তাতে ক্ষতি কি?

প্রতিবেশী দেশে সরকারি চাকরী হতে অবসরের বয়সসীমা আমাদের চেয়ে বেশি- সরকারি চাকরীতে বয়স বাড়ানোর পক্ষ্যে এটিই প্রধান যুক্তি। বলা হচ্ছে তাঁদের অবসর সীমা এতো হলে আমাদের তা হবেনা কেন? কথা ঠিক, তাদের বয়সসীমা এতো হলে আমাদের তা হবেনা কেন। তবে প্রতিবেশি দেশের সাথে তুলনা দেবার মতো আরো অনেক বিষয় আছে। যথাঃ আমলাদের সততা, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেম এবং সরকারের প্রতি আনুগত্য, দেশের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়া, রাজনীতিবিদদের সহজ সরল জীবন এবং আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তবে এগুলো নিয়ে তুলনা করতে আমরা মোটেই উৎসাহী নই। আমরা উৎসাহী শুধুমাত্র সে সমস্ত বিষয়কে নিয়ে যা আমাদের ব্যক্তিগত স্বার্থের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে। এসব বিষয় নিয়ে লিখলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যাবে। তবে এ আলোচনা আমার লেখার উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে বিধায় সেদিকে আর আগালাম না।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারি চাকরীর বয়সসীমা বাড়বে। প্রশাসনিক কাজে অদক্ষ এবং শিক্ষাগত যোগ্যতার অভাবের কারণে ঐতিহ্যগতভাবেই আমাদের দেশের রাজনীতিবিদরা আমলাদের উপর নির্ভরশীল। কাজেই রাজনীতিবিদদের নিয়ন্ত্রণকারী আমলারা যখন চাচ্ছেন তখনতো সহজেই অনুমান করা যায় যে চাকরীর বয়স বাড়বে। তাছাড়া আইন প্রণেতা বা সংসদ সদস্য না হয়েও যিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মতো খুঁটির জোড় রাখেন তিনি যখন বলেন যে, সরকার সরকারি কর্মচারীদের বয়স বাড়ানোর চিন্তা করছে তখনতো আপনি নিশ্চিত থাকতেই পারেন যে, সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ছে।

সরকারি কর্মচারীদের বয়সসীমা বাড়ছে বিষয়টা একরকম নিশ্চিত। কারণ সামরিক বা বেসামরিক আমলাদের আবদারকে অবহেলা করার মতো সাহস আমাদের রাজনীতিবিদদেরর নেই। এ কারণে রাজনীতিবিদদের গোষ্ঠী সমেত পিটানোর পরেও জেনারেল মইন সরকার কর্তৃক রাষ্টসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য বিবেচিত হন।

তবে সরকার যদি একান্তই সরকারি কর্মচারীদের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে আমলাদের কাছে কমিটেড থাকে তাহলে এ সরকারের একজন শুভাকাংখী হিসেবে আমার অনুরোধ থাকবে বয়স বৃদ্ধির ঘোষণা দেওয়ার পূর্বে কিছু আনুসাঙ্গিক কার্যাদি সম্পন্ন করার জন্য। এগুলো সরকারকে করতে হবে সরকারের হিতের জন্যই। বয়সসীমা বৃদ্ধির পূর্বে নিম্নোক্ত বিষয়মূহ বিবেচনা/সম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন বলে মনে করিঃ

১. চাকরীর বয়সসীমা যদি তিন বছর বৃদ্ধি করা হয় তবে এটা বুঝে নিতে কোন গবেষণার প্রয়োজন হয় না যে, আগামী তিন বছরে কেউ স্বাভাবিক অবসরে যাবেন না। মৃত্যু ও অসুস্থতাজনিত কারণ ছাড়া কোন পদ স্বাভাবিকভাবে শূন্য হবেনা। ফলে সরকারি চাকরিতে নিয়োগ একেবারেই থমকে যাবে। বেকারত্ব বৃদ্ধি পাবে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র অসন্তোষ দেখা দিবে। বেকারত্ব হচ্ছে সমাজের নেতিবাচক প্রপঞ্চগুলোর অন্যতম স্রষ্টা। তাই বয়সসীমা বাড়ানোর কারণে সরকারের নিয়োগ প্রক্রিয়াটি যাতে থমকে না যায় সেদিকটায় বিশেষ নজর রাখা প্রয়োজন। আনুপাতিক হারে প্রতিবছর বিসিএসের মাধ্যমে সিভিল সার্ভিসে যত সংখ্যক লোক নিয়োগ দেয়া প্রাথমিকভাবে অন্তত সে পরিমান পদ সৃষ্টি করা প্রয়োজন। সরকার এ বছর বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বিরাট অংকের টাকা বরাদ্দ রেখেছে। তবে শুধু বরাদ্দ রাখলেই হবেনা। টাকাটা যাতে সত্যিকার অর্থেই কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবহৃত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। দুর্নীতি দমনের নামে দুদকের আইনজীবীরা যেমন দুদকের বরাদ্দকৃত টাকাগুলো পরস্পর ভাগাভাগি করে নিয়েছে এক্ষেত্রেও যাতে কর্মসংস্থান সৃষ্টির নামে বরাদ্দকৃত টাকাটা কেউ ভাগাভাগি করে না নিয়ে নেয় তার নিশ্চয়তা বিধান করা অত্যাবশ্যক।

২. প্রতিবেশী দেশে সরকারি চাকরী হতে অবসরের বয়সসীমা আমাদের চেয়ে বেশি- সরকারি চাকরীতে বয়স বাড়ানোর পক্ষ্যে এটিই প্রধান যুক্তি। তবে এক্ষেত্রে একটা বিষয় আমরা ভুলে যাচ্ছি। তা হল, প্রতিবেশি রাষ্ট্রে বেসরকারী খাত যতোটা সম্প্রসারিত হয়েছে বা যত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তেমনটা আমাদের দেশে হয়নি। আর যাও হয়েছে তাতেও চাকরীর নিরাপত্তার প্রশ্নটি সব সময়ই থেকে যায়। চাকরীর নিরাপত্তা আছে বলেই তুলনামূলক অল্প বেতন এবং নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ না থাকা সত্ত্বেও মানুষ সরকারি চাকরীরর প্রতি আকৃষ্ট হয়। সরকারি যদি বেসরকারী খাতে চাকরীরর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারে এবং সরকারি চাকরীর মতোই পেনশন, সাধারণ ভবিষ্য তহবিল, গ্রাচুয়িটি, বীমার ব্যবস্থা করতে পারে তবে সরকারি চাকরীরর প্রতি মানুষের মোহ কমবে এবং অধিক কর্মসংস্থানের বিষয়টিও নিশ্চিত হবে।

৩. সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় সরকারি চাকরীর বয়স বাড়ানোর ক্ষেত্রে সাধারণ চাকুরেদের বয়সসীমা ৬০ এবং মুক্তিযোদ্ধাদের ৬২ বছর করার প্রস্তাব করা হয়েছে। ভাবটা এমন যে, মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু অল্প চিন্তা করলেই বুঝা যায় এটা শুভংকরের ফাঁকি ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার পদে নিয়োগের শর্তানুযায়ী চাকরীতে প্রবেশের সর্বানিম্ন বয়স হচ্ছে ২১। শৃংখলা বা স্বাস্থ্যজনিত কোন সমস্যা না থাকলে তিনি ৫৭ বছর পর্যন্ত চাকরী করতে পারবেন। এ অনুযায়ী ১৯৭৩ সালের প্রথম বিসিএসে কোন মুক্তিযোদ্ধা যদি সর্বনিম্ন ২১ বছরেও (যা প্রায় অসম্ভব) চাকরীতে প্রবেশ করে থাকেন তবে ২০০৯ সালে তাঁর বয়স হচ্ছে ৫৭। অর্থাৎ সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ক্যাডার অফিসারটিও ইতোমধ্যে স্বাভাবিক অবসরে চলে যাওয়ার কথা। অন্যদিকে নন-ক্যাডার পদে চাকরীতে প্রবেশের সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮। শৃংখলা বা স্বাস্থ্যজনিত কোন সমস্যা না থাকলে তিনিও ৫৭ বছর পর্যন্ত চাকরী করতে পারবেন। কাজেই ১৯৭২ সালে কোন মুক্তিযোদ্ধা যদি সর্বনিম্ন ১৮ বছর বয়সেও (যা প্রায় অসম্ভব) নন-ক্যাডার পদে চাকরীতে প্রবেশ করেন তবে বর্তমানে তাঁর বয়স ৫৬। অর্থাৎ নন-ক্যাডার পদেও যে সমস্ত মুক্তিযোদ্ধারা চাকরীতে প্রবেশ করেছিলেন তাঁদের সিংহভাগও স্বাভাবিক অবসরে চলে গেছেন। থাকলেও প্রতি হাজারে দু'একজন থাকতে পারেন। কাজেই মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দেওয়ার কথাটি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে নিজেদের সুবিধা আদায়ের জন্য আমলাতান্ত্রিক ভাওতাভাজি ছাড়া আর কিছুই নয়।

৪. সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেক ঘরে অন্তত একজনের চাকরীর ব্যবস্থা করা। এ প্রতিশ্রুতি পূরণে সরকারের সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বর্তমানে শূন্য রয়েছে এমন পদগুলো তাড়াতাড়ি পূরণ করা। কিন্তু বর্তমান সরকারের আমলা কাম অর্থমন্ত্রী বিশ্বমন্দার অজুহাতে সেদিকে আগাতে চাচ্ছেন না বলেই প্রতীয়মান হয়। দৈনিক সমকালের ০১/০৫/২০০৯ তারিখের একটি প্রতিবেদনে সংস্থাপন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে দেশে নন-ক্যাডার পদে ২ লাখেরও বেশি পদ শূন্য আছে। অত্যাবশ্যকীয় ব্যয় ছাড়া এবং সরকারের আকার ছোট রাখতে ২০% পদ শূন্য রাখার সরকারি বিধান আছে। সে হিসেবে বর্তমানে শূন্য পদের সংখ্যা হচ্ছে এক লাখ ষাট হাজার। বর্তমানে ১২ লাখের বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। এর মধ্যে প্রায় ছয় লাখ চতুর্থ শ্রেণী এবং তিন লাখের মতো তৃতীয় শ্রেণীর কর্মচারি। মন্দা মোকাবেলায় সরকার পূরণযোগ্য এই এক লাখ ষাট হাজার (তৃতীয় ও চতুর্থ শ্রেণী) পদে নিয়োগ না দেয়ার এবং চতুর্থ শ্রেণীর পদে প্রয়োজনে আউটসোর্সিং পদ্ধতিতে সেবা নেয়ার পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর পদে সরকার এখন এবং ভবিষ্যতে কোন নিয়োগ দিবেনা এ বিষয়টি এক রকম নিশ্চিত। প্রথমদিকে ১০% জনবল ছাটাইয়ের চিন্তা করলেও পরবর্তীতে জন-অসন্তোষের বিষয়টি বিচেনায় এনে পরিকল্পনাটি বাতিল করা হয়।

দেশের সংবিধান যোগ্যতা অনুযায়ী প্রত্যেক নাগরিককে চাকরী পাওয়ার অধিকার দিয়েছে। সে প্রেক্ষিতে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র যেমন তার যোগ্য সরকারি কর্ম পেতে পারেন তেমনি মাধ্যমিক পাস করা একজন ব্যক্তিও তার যোগ্যতা অনুযায়ী চাকরী পাওয়ার অধিকার রাখেন। ৪র্থ শ্রেণীতে নিয়োগ বন্ধ রেখে সরকার এই পদের যোগ্য নাগরিককে যেমন তাঁর সাংবিধানীক অধিকার থেকে বঞ্চিত করছে তেমনি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অর্থাৎ পরিবারের অন্তত একজনকে চাকরী দেয়ার প্রতিশ্রুতি থেকে দুরে সরে যাচ্ছে। এমতাবস্থায়, ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ বন্ধ রেখে সরকারি চাকরীর বয়সসীমা বাড়ালে সর্বত্র ক্ষোভ সৃষ্টি হবে এবং দেশ ও সরকারের স্থিতীশীলতা নষ্ট হবে। এ প্রেক্ষিতে সরকারের উচিত হবে এই আমলা কাম অর্থমন্ত্রীর পরামর্শ না শুনে অবিলম্বে ৪র্থ শ্রেণীর বিপুল সংখ্যক শূন্য পদ পূরণ করা। এতে সরকারের প্রতি পরিবারে অন্তত একজনকে চাকরী দেয়ার যে প্রতিশ্রুতি রয়েছে তার যেমন খানিকটা পূরণ হবে তেমনি সরকারি চাকরীর বয়সসীমা বাড়ানোর কারণে কর্ম পাওয়ার ক্ষেত্রে যে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে তারও কিছুটা প্রশমন হবে।

সরকারি চাকরীর বয়সসীমা বাড়ানোর সাথে শুধুমাত্র সরকারের আমলা বা কর্মচারীদের ভবিষ্যৎই জড়িত নয় বরং এর সাথে দেশের সকল মানুষের ভবিষ্যৎ জড়িত। কাজেই কোন একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা প্রণোদিত না হয়ে এ বিষয়ে সময় নিয়ে সংশ্লিষ্ট সকলের মতামত নেয়া অত্যাবশ্যক। এটা অফিসের সময়সূচি পরিবর্তন বা ঘড়ির কাটা আগানো বা পিছানোর মতো রোমাঞ্চ সৃষ্টিকারী কোন হালকা ঘটনা নয়। বরং বিষয়টা এতোই জটিল যে সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে দেশ ও সরকারের স্থিতীশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে বাবার চাকরী তিন বছর বাড়ার চাইতে পুত্রের চাকরী পাওয়াটা পরিবার ও সমাজের জন্য অধিক গুরুত্বের বলে মনে হয়। এরপরেও যদি সরকার সরকারি চাকরীর বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তবে সরকারের কাছে অনুরোধ থাকবে দেশের স্থিতীশীলতা রক্ষার স্বার্থে চাকরীর বয়স বাড়ালে যে সমস্ত নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা যাতে তাঁরা আগে থেকেই সমাধান করে নেন।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×