somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেতনার অবদমন

০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের চাওয়া আর বাসনাগুলো জন্মাবার আগেই হত্যা করতে হবে। ঝামেলা বিহীনভাবে বাচার এটাই প্রথম শর্ত। সত্য কথা বলা যাবেনা। যদি একান্তই বলতে হয় তবে নিজের কাছে অস্ফুট স্বরে বলবেন। দেয়ালে বা বাতাসে শুনলেও সমস্যা হবে। মাটির দিকে তাকিয়ে হাঁটার অভ্যাস আপনাকে অগ্রাধিকারভিত্তিতে রপ্ত করতে হবে। সেটা যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন ততোই কম হোচট খাবেন। চোখের সামনে কোন অন্যায় হতে দেখলে পাশ কাটিয়ে যেতে হবে। খুব খারাপ লাগলে চোখ বন্ধ করে রাখবেন। আগ বাড়িয়ে কিছু বলতে গেলে এই অন্যায়ের পরবর্তী শিকারটা যে আপনি হচ্ছেন তার শতভাগ নিশ্চয়তা আছে। আপনার প্রথম ও একমাত্র কাজ হচ্ছে নিজের অস্তিত্বকে রক্ষা করা। সম্ভবনার ভাবনা, মতামতের ভাবনা, ভবিষ্যতের ভাবনা সব কিছুকে শিকেয় তুলে প্রতিনিয়ত আপনাকে ভাবতে হবে কিভাবে আপনি টিকে থাকবেন।

আপনি জানেন এই লোকটি মাস্তান পোষেন, চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করেন, সরকারি সম্পত্তি দখল করেন তথা সহজভাবে বলতে গেলে সমাজের যাবতীয় অপকর্মগুলো তাঁর পরোক্ষ বা প্রত্যক্ষ অবদানে সম্পন্ন হয়। তবুও আপনার তাঁকে কোন কিছু বলা উচিত হবেনা। সর্বদা তার সম্মুখে নতমুখে কথা বলবেন, আগে সালাম দিবেন। কারণ একজন জনপ্রতিনিধি হিসেবে তিনিই আপনার ছেলের চারিত্রিক সনদপত্র প্রদান করবেন। আপনি বা আপনার ছেলে সমাজবিরোধী কিনা তা নির্ধারণ করবেন। ছেলের চাকরির তদবিরে আপনি তার কাছেই যাবেন। মহোদয় প্রসন্ন হলে আপনার ছেলের জন্য সুপারিশ করতেও পারেন। আপনার কলেজ পড়ুয়া বিবাহযোগ্য তরুণী কন্যাটি পাড়ার বখাটে ছেলেদের উৎপাতে বাড়ি থেকে বের না হতে পারলে আপনি তার কাছেই নিরাপত্তা চাইবেন। মহোদয় প্রসন্ন হয়ে তার সোনার ছেলেদের থামতে বললে আপনার মেয়ে এ যাত্রা এ জ্বালা থেকে নিস্কৃতি পেতেও পারেন। তবে এ বিষয়ে সার্বিক কোন নিশ্চয়তা নেই। ভবিষ্যতে পরিস্থিতির অবনতি হওয়ার একটা সম্ভাবনা সব সময় থেকেই যাবে।

এমন অভিজ্ঞতার পরে আপনি হয়তো ভাবতে পারেন আমাদের সমাজ বা রাষ্ট্রব্যবস্থা আপনার প্রতি অতিমাত্রায় নিষ্ঠুর আচরণ করছে। না, মোটেও তা নয়। গণতান্ত্রিক সমাজ এবং সমাজের মৌলিকত্ব-কে টিকিয়ে রাখতে আপনার নিজের স্বার্থেই আপনাকে এসব প্রথা বা নিয়ম মেনে চলতে হবে। সার্বিক বিবেচনায় সমাজ বা রাষ্ট্রের আরো কঠোর হওয়ার সুযোগ থাকলেও আমাদের সদাশয় মহোদয়রা কিন্তু সে সুযোগটি নেননি। বরং আপনার প্রতি সদয় হয়ে এই দুর্মুল্যের বাজারেও সম্পুর্ণ বিনামূল্যে আপনাকে স্বপ্ন দেখার একটা সুযোগ করে দিয়েছেন। তবে সুযোগ বা অধিকারের সাথে দায়িত্ব বা সচেতনতার বিষয়গুলো সব সময়ই জড়িত থাকে। ঠিক সে কারণে ফ্রিতে বিলানো স্বপ্ননামক বস্তুটিকে ধারণ করতে হলে আপনাকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যেমন এখন স্বপ্ন দেখতে হলে আপনাকে ঠিক সেই স্বপ্ন দেখতে হবে যা বর্তমান নেত্রীর বাবা আপনার জন্মের পূর্বে বা আপনি যখন শিশু ছিলেন তখন দেখে গেছেন। স্বপ্নের বাইরের অবয়বে জলতরঙ্গের কিছুটা ছোয়া অবশ্যই থাকতে হবে। আর যদি ক্ষমতার পালাবদল হয় এবং ভিন্ন মেরুর মহোদয়রা ফিরে আসেন তবে আপনার স্বপ্নটাকে পুরোপুরি বদলে দিতে হবে। তখন স্বপ্নের চোখে লাগাতে হবে রঙ্গিন সানগ্লাস আর বাইরের অবয়বে দিতে জলপাই রঙ্গের ছোয়া।

দেশের একজন সুনাগরিক হিসেবে তথা গণতান্ত্রিক বোধকে সমৃদ্ধ করার মানসে, সর্বোপরি নিজের স্বার্থেই আপনি বর্ণিত বিষয়গুলো-কে ধারন, প্রতিপালন এবং লালন করবেন আমাদের সমাজব্যবস্থা আপনার কাছ তাই আশা করে। আশা করি সমাজ ও রাষ্ট্র এ বিষয়ে আপনার কাছ থেকে সর্বাত্মক সহায়তা পাবে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×