somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের পাসপোর্ট বিষয়ে

০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত ব্লগ পাঠকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
আমি এই বিভাগে নতুন এবং নিজের ভাষায় এখানে নিজের মতো করে লিখতে পারি বলে বেশ ভালো লাগছে।
আমি একজন প্রবাসী এবং এখানে আমার মতো আরো অনেক প্রবাসীর লিখা দেখেছি। আমি আমাদের বাংলাদেশী পাসপোর্ট এর বিষয়ে কিছু সমস্যার কথা তুলে ধরতে চাই যা হয়তো আমার মতো আরো অনেকেই মুখোমুখি হয়েছেন। প্রথমতো আমাদের বাংলাদেশের পাসপোর্ট এখনো হাতে লিখেন যেখানে পাশের দেশ ভারত বা নেপালও কম্পিটারইজন প্রিন্ট করেন। এই হাতে লিখা পাসপোর্ট নিয়ে বিভিন্ন এয়ারপোর্ট এ নানান ধরণের হয়রানির শিকার হতে হয়। জন্ম তারিখ টা এমন ভাবে লিখা হয় যে যদি কেউ পাসপোর্ট ফটোকপি করেন তাহলে তা আর দেখা যায়না। তারউপর ফটো নিয়ে সমস্যা। সেই পুরানো সিস্টেমের কারণে অনেকেই নাকি ফটো চেন্জ করে পাসপোর্ট ব্যবহার করেন, তানিয়ে পড়তে হয় আরেক জামেলার মধ্যে। যে কোন এয়ারপোর্ট অথরিটি বাংলাদেশী পাসপোর্ট পেলে তানিয়ে অনেক নিরিক্ষা করেন। কখনো কখনো অযথাই হয়রানির শিকার হতে হয়। সবচেয়ে দুঃখ লাগে যখন আমাদের পাসপোর্ট আমাদের পেশা লিখেন, ড্রাইভার, কুক, লেবার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। কোন উন্নত দেশের পাসপোর্টে "পেশা" বলে কোন অপশন থাকেনা।
যেখানে পাসপোর্ট আমার জাতীয়তার পরিচয় বহন করে সেখানে কেনো এই পেশা উল্লেখ করতে হবে। তার উপর কুক, লেবার, ড্রাইভার অথবা একাউন্টেন এগুলো কোনভাবেই পেশা হতে পারেনা। এটা হয়তো কারো পদবী হতে পারে। একান্তই যদি উল্লেখ করতে হয় তাহলে সেখানে - চাকুরিজীবি, ডাক্তার বা ব্যবসায়ী ইত্যাদি উল্লেক করতে পারে।
একজন মানুষের পদবী কখনো কোন পেশা হতে পারেনা। কেনো আমাদেরকে বিশ্বের অন্যান্য জাতির কাছে এই ভাবে অসম্মানি করা হচ্ছে আমাদের সরকারের কাছ থাকে তা আদৌ জানিনা।
তারপর আবার আমাদের দূতাবাস গুলো এই পাসপোর্ট রেনিউ করতে গেলে পদবীর উপর চার্জ করেন যাহা অন্য কোন দেশের নাগরিককে এমন পরিস্থিতির শিকার হতে হয়না।
অত্যান্ত দুঃখ লাগে যখন এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে নিয়ে নাকচিটকায় এসব বিষয়গুলো নিয়ে।
এখানে অনেকই আছেন যারা হয়তো আমার বলার ইচ্ছাটা বুঝতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি আমাদের বর্তমান সরকারকে যারা দিন বদলের আহবান জানিয়েছেন তাদের কে বলতে চাই এবার কিছু করেন।
জাতিসত্ত্বার এই সুন্দর পরিচয় বহন কারী বইটির উন্নতি সাধনে আপনাদের একান্ত আন্তরিক দৃষ্টি কামনা করছি, সাথে সাথে বাংলাদেশের দূতাবাস গুলোতে সুদক্ষ জনবল আশা করি যাদের নুন্যতম ভালো ব্যবহার এর অভ্যাস আছে। কারণ আমরা চাইনা যে ওদের কাছে আমরা আর কোনভাবে হ্যস্ত ন্যস্ত হই।
ধন্যবাদ সবাইকে ...... যদি কারো এই বিষয়ে আরো জানা থাকে লিখলে খুশি হবো সাথে সাথে এইও বলছি আমার লেখা হয়তো অতটা সাজিয়ে লিখতে পারিনি যারা এখানে নিয়মিত লিখেন। আশা করি ভুল দৃষ্টি মার্জিত হবে আপনাদের কাছে।

এমদাদ
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×