নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করলেও কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়া শেষ করতে না পারা ১১ হাজার ৫৭৩ জনকে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে পিএসসি। আদালতের নির্দেশনা অনুযায়ী পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে।
বাদ পড়া এ প্রার্থীরা ২৯ এপ্রিল সকাল আটটা থেকে ২ মে রাত ১০টা পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে তাঁরা পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন আজ বুধবার দুপুরে প্রথম আলো ডট কমকে জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ৩৩তম বিসিএসে অনলাইনে ফরম পূরণ করেও টাকা জমা দিতে না পারায় বাদ পড়া ১১ হাজার ৫৭৩ জনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
৩৩তম বিসিএস থেকে প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। গত ৮ মার্চ সকাল ১০টা থেকে ৩৩তম বিসিএসের আবেদনপত্র জমাদান শুরু হয় এবং ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। তবে শেষ দিনে অন্তত সাড়ে ১১ হাজার প্রার্থী আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেনি। এরপরই পিএসসি জানিয়ে দেয়, নির্ধারিত সময়ে প্রক্রিয়া শেষ করতে না পারা এ প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন না।
পিএসসি ওই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করলে হাইকোর্টে আদেশে আট সপ্তাহের জন্য তা স্থগিত হয়ে যায়। এর পরেই গতকাল পিএসসির বিশেষ বৈঠকে সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১ জুন এই বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য এ বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
সকল পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে রইলো শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



