ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হলো না তাঁর। ইচ্ছে ছিল, সিলেট থেকে আগে ঢাকায় আপার বাসায় যাবেন। পরে বাড়ি যাবেন সবার সঙ্গে ঈদ করার জন্য। এরপর সবাই মিলে বনভোজনে কক্সবাজারে যাবেন। কিন্তু সে ইচ্ছে পূরণ হলো না।
সিলেট-ঢাকা মহাসড়কে বেপরোয়া ট্রাক কেড়ে নিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রের প্রাণ। তাঁর নাম আশরাফুল ইমাম ভূঁইয়া শাকিল (২৩)। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুরে গতকাল সকাল সাড়ে নয়টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পেঁয়াজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র শাকিল।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বাস ও ট্রাক দুটিই বেপরোয়া গতিতে চলছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় বাসকে। গাড়ি দুটির চালককে পাওয়া যায়নি। দুটি গাড়ি জব্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার আবু মহসিন শাকিলের সঙ্গে লেখাপড়া করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে। তিনি বলেন, গতকাল সেহিরর সময় তাঁর সহপাঠী শাকিল তাঁকে বলেছিলেন, ‘আমি ঈদের ছুটিতে বাড়ি চলে যাচ্ছি। প্রথমে ঢাকায় আপুর বাসায় যাব, সেখান থেকে বাড়ি গিয়ে ঈদ করব। এরপর সবাই মিলে বনভোজনে কক্সবাজারে যাব...।’ মহসিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, শাকিলের আর বাড়ি গিয়ে ঈদ করা হলো না।
সহপাঠী সূত্রে জানা গেছে, শাকিলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এক ভাই ও এক বোনের পরিবার। বাবা আলী ইমাম ভূঁইয়া সোনালী ব্যাংকে চাকরি করেন।
মোশাররফ নামের শাকিলের অপর একজন সহপাঠী বলেন, ‘মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর ঘটনার পর শাকিলও যানবাহনে চলাচলে সতর্ক থাকার কথা বলে বেড়াতেন সবাইকে। অথচ সেই সতর্কতা তাঁর জীবনে কাজে লাগল না।’
শাকিল সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বেচ্ছাসেবী এই সংগঠনের সূত্রে মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী মহলে তাঁর অন্য রকম পরিচিতি ছিল। দুর্ঘটনার খবর শুনে সিলেট ওসমানী মেডিকেল কলেজে শোকের ছায়া নেমে এসেছে।ঊ
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।