একজন মুক্তি যোদ্ধা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার টেপড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল ইসলাম (৬২)। দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পেরিয়ে গেলেও তার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। দেশ স্বাধীন করার লক্ষ্যে ২২ বছর বয়সে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গৌরিবরদিয়া গ্রামের মো. রেজাউল ইসলাম ঢাকা পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার অধ্যক্ষ আবদুর রউফ খানের নেত্বত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরিবারের সবার অনুমতি নিয়ে সন্ধ্যা সময় বাড়ি থেকে বের হয়ে কমান্ডারের পরামর্শে অস্ত্র হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার প্রায় দেড় বছর পরে সর্বনাশা পদ্মা-যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যায় তার বাড়িঘর। বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে শিবালয় উপজেলার টেপড়া গ্রামে এসে মাত্র ৬ শতাংশ জমি ক্রয় করে তার মধ্যে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিলেন তিনি। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে পাঁচ সদস্যের পরিবারে রেজাউল ইসলাম ছেলেমেয়েদের লেখাপড়া করাতে গিয়ে একমাত্র সম্বল বাড়িটুকু বিক্রি করে দেন। এতোদিন রেজাউল ইসলাম অন্যের বাড়ি আশ্রয় নিয়ে কৃষিকাজ ও অন্যের কাছ থেকে ধারদেনা করে সংসার চালিয়েছেন। কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে তার শরীর অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকায় তার সংসার এখন অচল হয়ে পড়েছে। মাত্র দুই হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে কোনোরকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন। আশ্রয়হীন মুক্তিযোদ্ধা সরকারি ভিপি ৫০ শতাংশ জমি ইজারা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেও ব্যর্থ হয়েছেন। নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম গত ৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে দুই মেয়ের চাকরি, ঋণ মওকুফ ও সরকারি ভিপি ৫০ শতাংশ জমির ইজারা চেয়ে আবেদন করেছেন। অসুস্থ রেজাউল ইসলাম তার মৃত্যুর আগে রাজাকারদের বিচার দেখে যেতে চান।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।