ইব্রাহীম খলিল
তাকে সাজানো সুখ
তাকে সাজানো সুখ গুলো য্যানো-
সাজানোর জন্যই রাখা,
উলি আর পিঁপড়েদের আড্ডাখানা- বাসর ঘর- টয়লেট…
সুখগুলোর কোনো অক্ষর আদৌ ঠোঁটে বসেছিলো কিনা,
বা এ হৃদয় কনাগুলোকে কম্পিত করেছিলো কিনা,
তা জীবন মেমোরির পাতায়-পাতায় খুঁজতে হবে-
অনুবীক্ষনের আঁতাতে।
…তবুও ইচ্ছায় অনিচ্ছায় সুখগুলো দেখলে-
কোথায় য্যানো ফোঁটা- ফোঁটা শান্তি পাই……

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


