প্রতিবছর ১৬ ডিসেম্বর আসলেই ভারতীয় মিডিয়া আমাদের নতুন নতুন সার্কাস দেখায়।
কলকাতার একটা প্রথম সারির নিউজ পোর্টাল তাদের ফেইসবুক পেইজে ১৬ ডিসেম্বর নিয়ে একটা নিউজ শেয়ার করে লিখেছে,
"১৯৭১ সালের এই দিনে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারতীয় সেনারা।"
নিউজ লিংকঃ https://goo.gl/iEH7l7
এই নিউজ দেখে আমি হাসব না কাঁদব বুঝে উঠতে পারতেসি না। আসলে এদের মত নির্লজ্জ বেহায়া জাতি আর একটাও নেই। এটা আমার ধারণা না, এই ব্যাপারে আমি নিশ্চিত।
আমার দেশের মুক্তিসেনারা নয় মাস যুদ্ধ করলো। লাখ লাখ নারী-পুরুষের আত্মত্যাগে যে স্বাধীনতা আসলো, মাত্র কয়েকটা দিনের সহায়তায়, কয়েক হাজার সৈন্য দিয়ে, কিছু মানুষ আশ্রয় দিয়ে ভারতমাতা আজ সেই স্বাধীনতা তার দান বলে দাবি করে।
কী প্রহসন!!!
এইটা আজ নতুন নয়। অনেক আগে থেকেই তো আমরা দেখে আসতেছি। ভবিষ্যতেও দেখে যাবো। এছাড়া আর উপায় কী?
মূর্খকে জ্ঞান দাও হে প্রভু! আর নির্লজ্জকে দাও লজ্জা!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



