somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Udaan (2010)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"Udaan" (2010)
ছবিটা আমি দেখেছি বেশ কয়েকবছর আগে আজ রিভিউ লিখতে বসেছি। কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে তোমার প্রিয় সেরা ৫ টা ছবির নাম উরান থাকবে কিনা জানিনা জোর জবস্তি করে হয়ত ঢুকানো যাবে বাট এটা আমার জীবনে দেখা অন্যতন সেরা ছবি এটাকে আমি মহাকাব্যের সাথে তুলনা করি। টিপিক্যাল বলিউড ফিল্মের মত এই ছবিটা না এখানে নেই কোন আইটেম সং,নেই ৪-৫ টা গান, নেই কোন ক্লিভেজ দেখানো নায়িকা বা গ্লামারস এর ঝলকানি। মসলা প্রিয় সিনেমা দেখা ভাইদের জন্য এই ছবি না। যারা গভীর চিন্তা করতে ভালবাসেন কিংবা খুব সুন্দর একটা ছবি দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন তারা চোখ বন্ধ করে এই ছবি দেখে ফেলতে পারেন। রোহান মা নেই যে বোর্ডিং স্কুলে পড়ে আর দশটা দুন্তনপনা কিশোরের মতই সে। তার সাহিত্যের উপর বেশ ঝোক আছে। রাতে হোস্টেল থেকে চুরি করে বন্ধুরা সিনেমা হলে বি গ্রেড সিনেমা দেখতে যায় সেই সিনেমা হলে তাদের স্কুলের দারোয়ান ও যায় মেয়েবন্ধু নিয়ে রোহান ও তার বন্ধুরা তাদের টিস করে এক পর্যায়ে সে প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয় এবং রোহান স্কুল থেকে বহিস্কার হয়ে বাবার কাছে যায়।
বাবা একজন অন্য রকম মানুষ যার সাথে রোহানের কিচ্ছু মিলেনা একটা ইগো সমস্যা থাকে দুইজনের মধ্যেই। রোহান জিনিসটার সমাধান করতে চাইলেও তার বাবার জন্য আর সম্ভব হয়না। এর মধ্যে আছে ছোট সৎ ভাই যার ও মা নেই তাকে অপছন্দ করা সুপারম্যান টয় টা তাকে ধরতে না দেওয়া, সাহিত্য জিনিসের প্রতি ঝোক থাকার পর ও জোর করে বাবার ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়া সেখানে ফেইল করা, বাবার পকেট থেকে টাকা ও সিগারেট মেরে দেওয়া, রাতে লুকিয়ে বাবার গাড়ি নিয়ে লোকাল বারে গিয়ে মদ গিলা, কলেজের সিনিয়রদের সাথে বন্ধুত্ব করা, ছোটভাইকে আস্তে আস্তে পছন্দ করা এবং সুপারম্যান টয় টা পুরোপুরিভাবে ভাইকে দিয়ে দেওয়া, চাচার সাথে এক অন্য রকম সম্পর্ক গড়ে উঠা। আরো আছে একাকিত্ব,বিষন্নতা,অপমান, মায়ের কথা মনে পড়া। আর বোনাস হিসাবে পাবেন ঝাড়খান্দ রাজ্যের জামশেদপুর শহরের সৌন্দর্য। আর বেশি কিছু বলবো না ছবি দেখার মজা শেষ করতে চাইনা। কিশোর বয়সে অনেকেই ফ্যামিলি থেকে বিভিন্ন আনটোলারেবল অনেক কিছু ফেস করে যেগুলো আমাদের মত থার্ড ওয়ার্ল্ড দেশগুলোতে সমাজের চোখে সেগুলো ধরা পড়েনা বাবা মার শাসন বলে মনে হয় এবং এতে বাবা মা দোষী হয়না উল্টা তাদের সন্তান দোষী করা হয় এর কিছুটা চিত্র এই ছবিতে দেখতে পাওয়া যাবে। ছবিত পুরো ক্রেডিট আমি দিব গল্প লেখক "বিক্রমআদিত্য" কে যে কিনা একইসাথের ছবির পরিচালক। রোহান চরিত্রে ছিল "রাজাত বারমেচা" বাবা চরিত্রে "রোনিত রয়" পুরো ফাটিয়ে দিয়েছে চাচার চরিত্রে ছিল "রাম কাপুর" পিচ্ছিটার নাম জানিনা।
আমার কাছে এই ছবিটা এত্ত ভাল লেগেছিল বলে বুঝাতে পারব না। আশা করি যে দেখবে তার কাছেও ঠিক আমার মতই লাগবে। পুরস্কারের দৌড়েও ছিল প্রথম সারিতে ১৩ টা পুরস্কার ও ১৮ টা নমিনেশন নিয়ে ২০১০ এর অন্যতম বলিউডের ছবি ছিল এটা।
-Filmfare Best Film (Critics) 2010
-IMDb : 8.2
-PR : 10.0

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×