somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ৯৯% ই ঠিক, এক্টামাত্র সমস্যা হরতাল...।

২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের খ্যাতনামা একটি প্রতিষ্টানের বিজ্ঞাপন প্রচার করা হয় টেলিভিসনে আজকাল । এক গাড়ীর সেলস ম্যান স্বভাবসুলভ গাড়ির ভাল গুন গুলো বলার পর বলতে বাধ্য হয়,গাড়ীর ৯৯% ই ওকে কিন্তু ব্রেকটা মাঝে মাঝে ঠিকমত কাজ করেনা। ঈশপের গল্পের মতো এই বিজ্ঞাপনের নীতিবাক্য ছিল- একটি খারাপ গুন অনেক ভালো গুণকে ম্লান করে দিতে পারে, অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কথা সত্য..

আমি রাজনীতি খুব একটা ভালো বুঝি তা বলবোনা। এতটুকু বুঝি এটি আমার জন্যে নয়। যদিও সীমিত জ্ঞান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা সম্ভবপর,ইচ্ছাটায় বড়কথা। রায় ঘোষনা করার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বিতাড়িত করা উচিৎ হয়েছে অথবা সরকারী দল কাজটা খারাপ করেছে এই বিতর্কে আমি যাবোনা। আমার আলোচনার বিষয় হরতাল নিয়ে।

একটা সময় ছিল, যখন আমারা স্কুল-কলেজে,এমনকি যখন িশ্ববিদ্যালয় এ পড়তাম, হরতাল হলে খুব ই আ্নন্দ লাগতো, ঈদ ঈদ মনে হতো। সারাদিন আরাম করে ঘুমাবো, কি মজা। অন্যদিকে যারা ব্যবসা-বাণিজ্য করতো, দিন আনি দিন খাই অবস্থা,বেসরকারী প্রতিস্টান গুলো যেখানে হরতালের সময় আসা বাধ্যতামূলক তাদের জান খারাপ হয়ে যেত। হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকার, এই বিষয়ে সন্দেহের কনো অবকাশ নাই। তবে শান্তিপূর্ণ ভাবে পালন করলে কি ভালো হতো না?

কি দোষ, রাস্তায় জীবিকার খোঁজে বের হওয়া বাসগুলোর!! গাড়ীগুলোর!! সরকারের উপর রাগের জন্যে কেনো সাধারণ মানুষ
ভুক্তভুগী হবে!! হরতাল সংস্কৃতিটায় এখন খারাপ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতায় থাকলে হরতালের বিরোধী আর বিরোধীদল হলে হরতালের পক্ষে এই মনোভাব পরিহার করতে হবে।

বাংলাদেশের অবস্তা আর এমন নাই যে আন্দোলন করে সরকারকে নামানো যাবে, সেটা গতবারে আওয়ামীলীগের ট্রাম কার্ড অথবা এবার বিএনপির অলাউট, যেই লাউ সেই কদু।
বাংলাদেশে আন্দোলন করে একবার ই সরকারকে নামানো গিয়েছিলো, তা ও স্বৈরাচার এরশাদকে নামানোর জন্যে এবং লক্ষনীয় বিষয় সেটা সম্ভবপর হয়েছিলো, আমাদের দুই নেত্রী এক হয়েছিলো বলে। ভেবে দেখেছেন, দুই নেত্রী এক হলে দেশের কতো মঙ্গল! আমি প্রবল নৈরাশ্যবাদই মানুষ, তবুও ৯৯% হতাশার মধে্য ১% আশা তারা কোনোএকদিন এক হয়ে দেশকে উন্নতির পথে নিয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×