মুসলিম কেন অবহেলিত ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শান্তির ধর্ম ইসলাম। মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বশ্রেষ্ট এ জীবন ব্যবস্থা সর্বকালের জন্য প্রদত্ত। এ পথের অনুসারীরা সর্বকালে সর্বযুগে শ্রেষ্টত্বের আসনে সমাসীন থাকবে এটা মহান প্রভুর অঙ্গীকার । তাদের শ্রেষ্টত্বের অবস্থা এমন হবে যে , ভিন্ন আদর্শের অনুসারীরা পথ চলতে কোন মুসলিমের দর্শনে তার প্রভাব প্রতিপত্তি ও সৌর্য-বীর্যের কারণে ভয়ে ভীতবিহ্বল হয়ে তার জন্য রাস্তা ছেড়ে দেবে আর মুসলিমটি সেই ভিন্ন আদর্শের অনুসারীর নিকট যেয়ে তার কুশলাদি জিজ্ঞাসা করবে। এ পথের অনুসারীরা সমাজের প্রতিটি স্তরে মর্যাদার আসনে সমাসীন থাকবে এটাই স্বাভাবিক এবং চির বাস্তবতা।
কিন্তু অত্যন্ত দু:খজনক ও বেদনাদায়ক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন দুইজন মুসলিম নয় , ১ / ২ টি মুসলিম জনপদ নয় গোটা মুসলিম উম্মাহ আজ সমস্যায় জর্জরিত। দিকে দিকে নির্যাতিত নিষ্পেষিত।
অথচ আজকের বিশ্বে মুসলিম উম্মাহর মালিকানায় রয়েছে
* ৭৪ শতাংশ তেল সম্পদ
* ৫৭ শতাংশ গ্যাস
* ১ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের মজুদ
* ৪৭ লক্ষের ও বেশি প্রশিক্ষিত সেনা সদস্য
* লক্ষ লক্ষ একর উর্বর কৃষিভূমি
* প্রায় ১৬০ কোটি জনসংখ্যা প্রভৃতি । আজকের বিশ্বে মুসলিমরা বাহ্যিক দিক বিবেচনায় অনেক প্রাচুর্যের অধিকারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি সম্পদের অভাবে দিকে দিকে মুসলিমরা আজ অধ:পতিত , নিপীড়িত , ও নিষ্পেষিত । হারানো সে সম্পদটি হলো “ খেলাফত জীবন ব্যবস্থা ”।
সেই খেলাফত আমাদের দেশের হিযবুত তাহরিরের জিহাদ ফি সাবিলিল্লাহ মুক্ত জীবন ব্যবস্থা বা জামায়াতে ইসলামী বা অন্যান্য নামধারী / লেবাসধারী ইসলামি সংগঠনের সুন্নাহ বিবর্জিত জীবন ব্যবস্থার নাম নয়। সুন্দর ও মুগ্ধকর ইসলামি নাম ব্যবহার করে ব্যক্তিকেন্দ্রিক , পদসর্বস্ব ও ক্ষমতা দখলের জন্য গণতন্ত্র-সমাজতন্ত্রের সিড়ি ব্যবহার করার নামও খেলাফত জীবন ব্যবস্থা নয়। খেলাফত জীবন ব্যবস্থা হল মহান আল্লাহর পক্ষ হতে প্রেরিত রাসূল সা. প্রদর্শিত এমন একটি বাস্তবমূখী জীবন ব্যবস্থা যা খোলাফায়ে রাশেদাসহ সাহাবায়ে কেরাম সুদীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীর বুকে কায়েম রেখেছিলেন।
পরিশেষে আমরা মহান আল্লাহ তায়ালার সেই ঘোষণা স্মরণ করে শিক্ষা গ্রহন করতে পারি
“ তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই। যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের দ্বীনকে যা তিনি মনোনীত করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন ; তারা আমার ইবাদত করবে, আমার কোন শরীক করবেনা, এর পরেও যারা কুফুরী করবে তারা তো সত্যত্যাগী (ফাসেক) । সূরা নূর: ২৪ , আয়াত: ৫৫
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।