somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুর গলে “আল্লাহু ” তাবিজ !!!

০৮ ই জুলাই, ২০১২ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবার থেকে সোমবার ক্যাম্পাস বন্ধ। লম্বা ছুটি পেয়ে রুমমেটরা সব যার যার গন্তব্যস্থলে গো।পরীক্ষার কারণে বাসায় একা থেকে গেলাম আমি। প্রায় ৫ দিন ছুটি। এত বড় ছুটি কাটবে কিভাবে আমার ?
মনে পড়ে গেল : ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার উদ্দেশ্যে এখানটায় আসার পর থেকে পুরনো দিনের এক বন্ধু তার বাসায় একবার যাওয়ার জন্য খুব পীড়াপীড়ি করছিলো। সুযোগটা উপযুক্ত মনে হওয়ায় আগের দিন কন্টাক্ট করে বলে দিলাম কাল আসছি। পরদিন ক্যাম্পাসের গাড়ি মিস করায় লাইনের গাড়িতে করে পকেটের ভাড়া দিয়ে যেতে হলো বন্ধুটির বাড়ি।
এমনিতেই বহু পীড়াপীড়ির পর আসা , তার উপর আবার দীর্ঘদিন পর সাক্ষাত। খুব খুশি হলো কাছে পেয়ে। অনেক কথা-বার্তা, গল্প-গুজব ও জম্পেস খাবারের আয়োজনে সময়টা ভালোই কেটে গেল। এবার ফেরার পালা। বন্ধুর বাসা থেকে বের হতেই আষাঢ়ের আকাশ কেঁদে উঠলো। কি আর করা ! উপায় না দেখে পাশের এক ঝুপড়ির নীচে দাড়াতেই ১৪-১৫ বছরের এক ছেলে হাঁক দিলো “ ভাই ভেতরে এসে বসুন ! ভিজে যাবেন তো !!” সেলুনের দোকান। এই বয়সে বয়স্ক এক লোকের চুল কাটছে। দাড়িয়ে থাকতে দেখে টেবিল পরিস্কার করে দিয়ে আমাদের বসতে দিল।
বসে বসে বন্ধুর সঙ্গে আষাঢ়ের কান্না বন্ধের অপেক্ষা করছি। হঠাৎ ছেলেটি আমাদের গন্তব্যের কথা জানতে চাইল। আমিও এক দুই কথায় জানতে পারলাম সে তার চাচার সেলুনে কাজ করে। ক্লাস ফাইভে পড়াকালীন এক্সিডেন্টে তার এক হাত ভেঙ্গে যায়। হাতে রড ঢোকানো। দীর্ঘদিন চিকিৎসার পর ১ বসর যাবত সেলুনের নাপিত হিসেবে কর্মরত। চাচা কোথায় জানতে চাইলাম। প্রশ্ন শুনে মনে হয় ছেলেটি একটু ভড়কে গেল। ভীত কন্ঠে বলল: আমার চাচা হিন্দু থেকে মুসলমান হবে ১৫-২০ দিনের মধ্যে। এলাকার লোকজন জানাজানি হওয়ায় চাচা একটু আড়ালে থাকেন। কখন কি হয় কে জানে!!! ছেলেটির কথায় বুঝলাম ওরা হিন্দু ধর্মাবলম্বী।
ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে। দোকান থেকে বের হওয়ার মুহুর্তে লক্ষ করলাম ছেলেটির বুকে একটি তাবিজ ঝুলছে। যাতে খোদাই করে লেখা “আল্লাহু” ।
বললাম: এটা কি?
লজ্জাবনত কন্ঠে “তাবিজ” বলে লুকিয়ে ফেলল।
বললাম: এটা কেন?
ছেলেটি বলল: আমি একটি মান্নত করেছিলাম। মান্নত পূর্ণ হওয়ার জন্য অমুক হুজুর আমাকে তাবিজখানি দিয়েছেন।
বললাম: তাবিজ পড়ার আগের কাজ না করে তাবিজ পড়লে তো কোন লাভ হবেনা।
সে বলল: না হবে। চাচা মুসলমান হওয়ার পর আমিও মুসলমান হয়ে যাব।
কথাটি খুব দৃঢ়পদে বলল সে। চাচার মাঝে আতঙ্ক কাজ করলেও তাকে সত্য ধর্ম গ্রহণে খুব নির্ভীক মনে হল। তার মাঝে লোকের জানাজানি হওয়ার কোন ভয়-টয় দেখলাম না। আকাশ তখনো মেঘালয়। উভয়ের শুভ কামনা করে সামনে পা বাড়ালাম। মনে মনে বললাম আল্লাহ তুমি এদের সহায় হও........................!!!

৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×