লাগাতার চার-পাঁচ মাস যাবত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ) অকার্যকর। ক্লাশ, এক্সাম ও অন্যান্য যাবতীয় কার্যক্রম বন্ধ। হাজার হাজার ছাত্রের ভবিষ্যত যেখানে হুমকির সম্মুখীন। এ নিয়ে কারো কোন মাথা ব্যথা আছে বলে মনে হয়না।
প্রশাসনিক দায়িত্বশীলগণ কোথায় সমস্যা নিরসনে এগিয়ে আসবেন উল্টো তারা আরো নানা কৌশলে অচলাবস্হাকে তরান্বিত করছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ থাকলে তাদের কি? তাদের তো কোন ক্ষতি নেই। মাস শেষে মোটা অংকে শেখ মুজিবের মার্কা মারা কচকচে নোট বেতন হিসেবে তো ঠিকই উঠিয়ে নেয়। তাদের বিবেকে কি একটুও বাধেনা ? আসলে বিবেক থাকলে তো কথা !
শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি বা রাষ্ট্রীয় কর্তাব্যক্তিরা কি ভাবছেন এ বিষয় নিয়ে ?
তাদের ছেলে-সন্তানরা তো আর এদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করেনা। সুতরাং তাদের এ নিয়ে মাথা ঘামানোর কথাও না। তাদের হাতে কত্তো কাজ..............!
নতুন নতুন প্রাইভেট ভার্সিটির অনুমোদন দিতে দিতে তো উনারা হাপিয়ে উঠেছেন। এতো ঝামেলার মাঝে এই ছোট-খাটো বিষয় নিয়ে তাদের ভাবার সময় থাকার কথা নয়। এ কেমন দেশে বাস করিরে ভাই! আল্লাহই ভালো জানেন....
গরীবের মেধার যেমন কোন মূল্য নেই তেমনি গরীবের ছেলে-মেয়েদের খোজ-খবর নেওয়ারও কেউ নেই।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার অবসান কবে ???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(
চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন
নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা
আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন
"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন
মিথ্যে বলতে পারি না

ছবি নেট
মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।
মিথ্যে... ...বাকিটুকু পড়ুন
যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।