somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু' হাজার বারোর কৈফিয়ত, দু' হাজার তেরোর শপথ................

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২০১২ এর অধ্যায় শেষ হতে চলেছে। ২০১৩ এর আগমনী বার্তা হাতছানি দিয়ে ডাকছে। সু-দীর্ঘ ১ টি বছরের সমাপ্তি দিবসে হিসাব নিকাশের বেদনা বিদূর সন্ধিক্ষণে ছোট্র এ মন খুব ভারাক্রান্ত।

বছরের প্রথম দিন অনানুষ্ঠানিকভাবে অনেক ধরণের প্লান-প্রোগ্রাম করা হয়েছিলো একটি নতুন বর্ষকে ঘিরে। পুরো বছরের প্রতিটি দিনকে নিজের কর্ম ও সফলতার মাধ্যমে সূর্য্যের আলোর মতো উদ্ভাসিত করে তুলবো। প্রতিটি দিনকে কর্মময় ও অন্যান্য কাজের মাধ্যমে ব্যস্ত করে রাখবো। আরো না বলা (পড়ুন ! বলতে না পারা) কতো স্বপ্ন মনের মাঝে উঁকি মেরেছিলো......... কিন্তু মনে হচ্ছে টার্গেটের শতভাগের একভাগ তো দূরে থাক, এক সিকি ভাগও পূরণ করতে পারিনি।
ব্যক্তিগত গ্রন্থাগারের সিংহভাগ বই এখনো অ-পঠিত। এক বইমেলার ক্রয়কৃত বই পড়ে শেষ না করতেই আরেক বইমেলা নাকের ডগায় শ্বাস ফেলার ফুরসত খুঁজছে।
লেখালেখিতে সেই পুরনো কচি হাতই রয়ে গেলো। পাকাপোক্ত হতে এখনো যে ঢের সময় বাকি।
ধর্মীয় ও সামাজিকভাবে ছোট ছোট কিছু কাজ শুরু করার ইচ্ছে ছিলো। যা এখনো ইচ্ছেতেই আবাস গেড়ে বসে আছে। বাস্তবের আলো আদৌ দেখবে কি না কে জানে ???
আর একাডেমীক ষ্টাডির কথা আপাতত না বললেই চলবে। আহারে স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় ! এমনিতেই আলস্যে ভরা আমার পুরোটা জীবন। দিনের ২৪ ঘন্টার ২২-২৩ ঘন্টাই মনে হয় ঘুম ও ফালতু কাজে ব্যয় হয়। ক্যাম্পাসে ক্লাস থাকলে বাসা টু ক্লাসরুম, ক্লাসরুম টু বাসা। আর মাঝে মাঝে সেমিনার হল-লাইব্রেরীতে উঁকি-ঝুকি মারা। এই যা পড়াশোনা ! তার মাঝে লাগাতার ৫-৬ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ। বাহ্ ! কি মজা !! পড়াশোনা গোল্লায় যাবেনা তো কি আসমানে উঠবে ?
নির্দিষ্ট কিছু কাজের জন্য লাগাতার দুই-আড়াই বছর যাবত দৌড়া-দৌড়িতে পুরোই ক্লান্ত। কাংখিত লক্ষ্যে পৌঁছার পথ ঘন কুঁয়াশায় আচ্ছন্ন। জানিনা গন্তব্য পথ এখনো কত দূর !
২০১২ এর বিদায় মানে ছোট্র এ জীবন থেকে আরো একটি মহা মূল্যবান বছরের খসে পড়া । কালের অতল গহবরে বিলীন হয়ে যাওয়া আলস্যে ভরা দিনগুলো আর খুঁজে পাবোনা। তা খুঁজে বেড়ানো বোকামী বৈ কিছু নয়। তবে আমার মনে হয় সেসব হারানো দিনগুলো থেকে আত্মোপলব্ধি করে সামনে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।
মহান প্রভুর নিকট প্রার্থণা, বিগত বছরের তুলনায় আগত নববর্ষ যেন অনেক অনেক সুন্দর হয়। বিগত বছরের অবশিষ্ট কাজগুলো যেন আগত দিনগুলোতে সুচারুরুপে সমাধান করতে পারি। কল্যান ও সফলতায় যেন আগামী বছরটি ভরপুর হয়ে উঠে। প্রভূ হে ! তোমার দয়া, কৃপা ও অনুগ্রহ সব সফলতার পূর্বশর্ত। তোমার সেই দয়া ও অনুগ্রহের ছায়াতলে এই অধমকে একটু আশ্রয় দিও !!!আজ ২০১২ এর অধ্যায় শেষ হতে চলেছে। ২০১৩ এর আগমনী বার্তা হাতছানি দিয়ে ডাকছে। সু-দীর্ঘ ১ টি বছরের সমাপ্তি দিবসে হিসাব নিকাশের বেদনা বিদূর সন্ধিক্ষণে ছোট্র এ মন খুব ভারাক্রান্ত।

বছরের প্রথম দিন অনানুষ্ঠানিকভাবে অনেক ধরণের প্লান-প্রোগ্রাম করা হয়েছিলো একটি নতুন বর্ষকে ঘিরে। পুরো বছরের প্রতিটি দিনকে নিজের কর্ম ও সফলতার মাধ্যমে সূর্য্যের আলোর মতো উদ্ভাসিত করে তুলবো। প্রতিটি দিনকে কর্মময় ও অন্যান্য কাজের মাধ্যমে ব্যস্ত করে রাখবো। আরো না বলা (পড়ুন ! বলতে না পারা) কতো স্বপ্ন মনের মাঝে উঁকি মেরেছিলো......... কিন্তু মনে হচ্ছে টার্গেটের শতভাগের একভাগ তো দূরে থাক, এক সিকি ভাগও পূরণ করতে পারিনি।
ব্যক্তিগত গ্রন্থাগারের সিংহভাগ বই এখনো অ-পঠিত। এক বইমেলার ক্রয়কৃত বই পড়ে শেষ না করতেই আরেক বইমেলা নাকের ডগায় শ্বাস ফেলার ফুরসত খুঁজছে।
লেখালেখিতে সেই পুরনো কচি হাতই রয়ে গেলো। পাকাপোক্ত হতে এখনো যে ঢের সময় বাকি।
ধর্মীয় ও সামাজিকভাবে ছোট ছোট কিছু কাজ শুরু করার ইচ্ছে ছিলো। যা এখনো ইচ্ছেতেই আবাস গেড়ে বসে আছে। বাস্তবের আলো আদৌ দেখবে কি না কে জানে ???
আর একাডেমীক ষ্টাডির কথা আপাতত না বললেই চলবে। আহারে স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় ! এমনিতেই আলস্যে ভরা আমার পুরোটা জীবন। দিনের ২৪ ঘন্টার ২২-২৩ ঘন্টাই মনে হয় ঘুম ও ফালতু কাজে ব্যয় হয়। ক্যাম্পাসে ক্লাস থাকলে বাসা টু ক্লাসরুম, ক্লাসরুম টু বাসা। আর মাঝে মাঝে সেমিনার হল-লাইব্রেরীতে উঁকি-ঝুকি মারা। এই যা পড়াশোনা ! তার মাঝে লাগাতার ৫-৬ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ। বাহ্ ! কি মজা !! পড়াশোনা গোল্লায় যাবেনা তো কি আসমানে উঠবে ?
নির্দিষ্ট কিছু কাজের জন্য লাগাতার দুই-আড়াই বছর যাবত দৌড়া-দৌড়িতে পুরোই ক্লান্ত। কাংখিত লক্ষ্যে পৌঁছার পথ ঘন কুঁয়াশায় আচ্ছন্ন। জানিনা গন্তব্য পথ এখনো কত দূর !
২০১২ এর বিদায় মানে ছোট্র এ জীবন থেকে আরো একটি মহা মূল্যবান বছরের খসে পড়া । কালের অতল গহবরে বিলীন হয়ে যাওয়া আলস্যে ভরা দিনগুলো আর খুঁজে পাবোনা। তা খুঁজে বেড়ানো বোকামী বৈ কিছু নয়। তবে আমার মনে হয় সেসব হারানো দিনগুলো থেকে আত্মোপলব্ধি করে সামনে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।
মহান প্রভুর নিকট প্রার্থণা, বিগত বছরের তুলনায় আগত নববর্ষ যেন অনেক অনেক সুন্দর হয়। বিগত বছরের অবশিষ্ট কাজগুলো যেন আগত দিনগুলোতে সুচারুরুপে সমাধান করতে পারি। কল্যান ও সফলতায় যেন আগামী বছরটি ভরপুর হয়ে উঠে। প্রভূ হে ! তোমার দয়া, কৃপা ও অনুগ্রহ সব সফলতার পূর্বশর্ত। তোমার সেই দয়া ও অনুগ্রহের ছায়াতলে এই অধমকে একটু আশ্রয় দিও !!!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮

রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২

একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)

এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১

কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২

প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×