somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যাশনাল আইডি কার্ড বা মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ? সমাধানে যা করনীয়.... (পর্ব-০১)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের ডিজিটাল বাংলাদেশের অনেকগুলো জন সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো সরকারের কর্তাব্যক্তিদের বা সরকারী প্রতিষ্ঠানের কোন বিষয়ে যথেষ্ট ধারণা ও সু-নির্দিষ্ট পরিকল্পনা না থাকা। যার ফলশ্রুতিতে আমাদের মতো সাধারণ ও নিরীহ মানুষদের অনেক ক্ষেত্রে জন দূর্ভোগ, ভোগান্তি ও নানা ধরণের সমস্যা মাথা পেতে নিতে হয়। জনকল্যান বা জনবান্ধব মানসিকতার চেয়ে আত্মোন্নয়ন ও দুই নম্বরী ধান্ধার কারণে মূলত এই সমস্যা।
হাজারো উদাহরনের মাঝে ন্যাশনাল/ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) ও মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ জাতীয় সমস্যায় আমার মতো অনেকেই পড়ে আছেন বা পড়তে পারেন।
বেশ কয়েক বছর আগে থেকে বাংলাদেশ সরকার নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (এম আর পি) বাধ্যতামূলক করে। যদিও সরকার এই সিদ্ধান্ত অনেক বিলম্বে নিয়েছে। বর্হিবিশ্বের অনাস্থা ও শ্রমিক ফেরত পাঠানোর মতো ঘটনায় তৎকালীন রাষ্ট্রীয় কর্তারা তরিৎ এ সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ আমাদের বাংলাদেশ থেকে অনেক অনুন্নত দেশও আমাদের বহু বছর আগে থেকেই এম আর পি ব্যবহার করে আসছে।

যাই হোক! সরকার প্রাথমিক সময়ে যাদেরকে মেশিন রিডেবল পাসপোর্ট (এম আর পি) প্রদান করেছে আমার জানা মতে তারা যথেষ্ঠ ভোগান্তির শিকার হয়েছেন। আমি নিজেও সেই ভোক্তভোগীদের একজন।

বিষয়টি হচ্ছে পাসপোর্টে তথ্য প্রদান নিয়ে । সাধারণত মেশিন রিডেবল পাসপোর্টের একটি পেজে পাসপোর্ট হোল্ডারের ছবি ও স্বাক্ষরসহ নাম, সারনেম, জন্মস্থান ও তারিখ , ইস্যুস্থান ও তারিখ, এক্সপার ডেট ইত্যাদি তথ্য থাকে।
অন্য আরেকটি স্বতন্ত্র পেজে পাসপোর্ট হোল্ডারের ফুলনেম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জরুরী যোগাযোগের ঠিকানা, ফোন নং ইত্যাদি ডাটা কম্পিউটারাইজড প্রিন্ট আকারে থাকতে হয়।

প্রাথমিক সময়ে এম আর পি গ্রহণকারীদের পাসপোর্টে উপরোক্ত প্রথম পেজটি ঠিকভাবে থাকলেও দ্বিতীয় পেজটির তথ্য সম্পূর্ণ অনুপস্থিত ছিল। যার কারণে অনেক দূতাবাসের বক্তব্য অনুযায়ী এ সকল পাসপোর্ট অসম্পূর্ণ।
এ ধরণের পাসপোর্ট নিয়ে অনেককেই বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়েছে বা হচ্ছে। কোন কোন এম্বেসী এ ধরণের অসম্পূর্ণ পাসপোর্টের কারণে ভিসা প্রদান করেনা। কিছুদিন আগে আমার এক বড় ভাইকে ইন্ডিয়ান হাই কমিশন অফিস ভিসা প্রদান করেনি একই সমস্যার কারণে।
আমার কাছে এই সমস্যাটিকে আগে মামুলি মনে হয়েছিল। কিন্তু সেদিন গুলশানে এক ফরেনারের (সম্ভবত কানাডিয়ান) পাসপোর্ট এবং শ্রীলংকান আমার এক বন্ধুর পাসপোর্ট দেখে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারি।

সমাধানে যা করনীয়...........।

যাদের পাসপোর্টে এ ধরণের সমস্যা রয়েছে তারা সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই। নতুন তথ্য সংযোজনের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে নিকটতম পাসপোর্ট অফিসে। ঢাকাবাসীরা আগারগাঁয়ের হেড অফিসের ৩ তলায় ৩৩৩ নং রুমে যোগাযোগ করতে পারেন। তথ্য সংযোজনের নির্ধারিত ফরম পূরণ করে পাসপোর্টসহ জমা দিলে বিনামূল্যে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য সংবলিত পাসপোর্ট । সকালে জমা দিলে বিকেলেই হাতে পাবেন সংশোধিত পাসপোর্ট। আর দুপুরের পরে জমা দিলে পরবর্তী কার্যদিবসে ডেলিভারী দেওয়া হয়।

আপনাকে প্রতারক বা দালাল চক্র থেকে খুব সাবধান থাকতে হবে। বুঝেনই তো ..... সরকারী অফিস.... বিশেষ প্রাণীর ঘেউ ঘেউ আওয়াজ কানে এসে যেতেও পারে।
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×