somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"একজন খোলাবাড়ির মানুষ ও একটি ওভারকোট"

০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুই হবে না আমাকে দিয়ে। কিচ্ছু না। আজ পর্যন্ত কি শিখলাম? বড়ই গর্ধভ থেকে গেলাম যে। নিজেকে নিয়ে খুব আফসোস হয় মাঝে মাঝে। কোন একটা কাজ "দক্ষতা" -এর সহিত শিখতে পারলাম না। কাউকে আজ পর্যন্ত বুক ফুলয়ে বলতে পারলাম না যে আমি এই কাজটাতে অন্তত দক্ষ। হোক সেটা খেলধুলা, পড়াশুনা, কথা বলায়, সাহসীকতায়, মারামারিতে, ভদ্রতায়, বিনয়ী কিংবা বেয়াদোবিতে। কোনটাতেই "দক্ষ" শব্দটা যুক্ত করতে পারলাম না। সবকিছুতেই মাঝামাঝি অবস্থানেই পড়ে রইলাম।

যা হোক যে বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে 'দক্ষতা' নামক অবস্তুটি নিয়ে ভাবনার উদয় হলো, সেটা হচ্ছে আমার ভাষাগত অর্জন। ২০০৬ সাল থেকে বলিউড এবং হলিউডের ফ্লিম দেখে আসছি। আজ পর্যন্ত একটা হিন্দি বা ইংলিশ লাইন পরিপূর্নভাবে ধরে যথার্থ মানেটা করতে পারি না। আজ পর্যন্ত কারোর সাথে whatsup, guyz কিংবা what's the ফুচকা/ hell/ holly shit/cow/bull অথবা dude টাইপের কথা বলতে পারলাম না। বলতে ভয় লাগে। কারন খোলাবাড়ির মানুষ যদি শীত নিবারনের জন্য ওভারকোট পড়ে তাহলে যেমন লাগে, ঠিক আমার মুখে এই জাতীয় শব্দগুলি হয়তো এমনটাই লাগবে। যেখানে আজ পর্যন্ত বাংলাটাই শিখতে পারলাম না, যেটা জন্মের পর থেকে ব্যবহার করে আসছি। শব্দ চয়নে এখনও ভুল করি, লেখার মধ্যে যে মাতৃভাষায় আমার হাজারটা ভুল হয় সেখানে ইংরেজী কিংবা হিন্দিতে কিভাবে whatsup guyz অথবা কিয়া খবর হ্যায় তুমহারা বলি?

আমার ছোট বোনটা হিন্দি মুভি দেখে হিন্দি শিখতে না পেরে শেষ পর্যন্ত হিন্দি শেখার বই কিনেছিল। একদিন বইটা ওর ড্রয়ারে পেয়ে একটু মন মতো থাপড়াইতে লাগলাম। তারপরেও সে শেষ পর্যন্ত হিন্দি শিখেই ছেড়েছে। সে যদি হিন্দি না শিখে ইংরেজী শেখার একটা বই কিনত তাহলে হয়ত অনেক কাজে লাগত।

আজকাল আবার নতুন একটা ট্রেন্ড এসেছে। সেটা হল কলকাতার আর্ট ফ্লিম। জানিনা জিনিসটা আসলে কি। নিম্ন শ্রেণীর মস্তিস্ক হওয়ায় কাহিনীর আগা-মাথা কিছুই ধরতে পারি না। যতটুকু বুঝি শুধু তার মাঝে নাগরিক কিছু অযথা পেচাল, যে পেচালটা অযথাই বিরক্তিকর। বিরক্তিকর এই অর্থে বলছি যে, ভাষাটা পরিপূর্ন জগাখিচুড়ি মিশ্রিত। যেখানে সাম বাংলা কিছু ইংলিশের আধুনিক সমন্বয়। আর ইহাই নাকি বর্তমানে বুঝধার মানুষদের বিনোদন। হয়তো মস্তিস্কের পরিধি ছোট হওয়া সেই বিনদোনটা মাথায় ধরে না। যাই করুক না কেন আর্ট ফ্লিম তো মানুষ খাচ্ছে। সেটাই হচ্ছে কথা।

ফেসবুকের সুবাদে একজন ইন্ডিয়ান এবং একজন নেপালি বন্ধুর সাথে চ্যাটিং হত। যেহুতু হিন্দি বা নেপালি-তে দক্ষতা প্রায় শূন্যের পাশাপাশিই, আর ইংরেজীতে তো অসামান্য দক্ষতা আছেই, তাই কষ্ট করে হলেও তাদেরকে আমার মনের কথাগুলো বুঝানোর চেষ্টা করতাম ভাংগা ভাংগা ইংরেজী ভুল বাক্যের মাধ্যমে। তাদের নিকট থেকে হিন্দি এবং নেপালি শেখার চেষ্টা করলাম, যা হিন্দিতে 'তুমহারা নাম কিয়া হ্যায়?' আর নেপালিতে 'টিমারো নাম কে হো?' এর মাঝেই সীমাবদ্ধ থেকে গেল। এর বেশি আর আগানো সম্ভব হল না। তখনি প্রথম উপলব্ধি করত পারলাম বাংলাটা কত সহজ!! কত সহজে আমি আমার মনের অনুভূতিগুলোকে ভাষায় রুপদান করতে পারি। কত সুন্দর আমার মাতৃভাষা। এমনি কি আর আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল এই মধুরতম ভাষার জন্য? এত আবেগ দিয়ে তো আর কোন ভাষায় অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারি না। How are you? অথবা তুম আচ্ছি হো তো? এর চেয়ে কেমন আছ তুমি? বললে কথাটা কতবেশী আবেগী হয় সেটা আর কেউ বুঝতে পারুক না পারুক আমি পারি। নাড়ির সম্পর্ক ত্যাগ করে সামাজিক হতে চাই না। বাংলা মা তোমায় অনেক ভালোবাসি।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×