সরকারের নীতিনির্ধারকদের মধ্যে যদি একজনও সত্যিকার অর্থেই সাধারন মানুষের প্রতিনিধি হত তাহলে, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সরকার কমপক্ষে দশটি পরিকল্পনা হাতে নেয়া উচিৎ ছিলো শুধুমাত্র মানুষ এই দুর্মূল্যের বাজারে এই বাড়তি খরচের চাপ কিভাবে সামাল দিবে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করতে। কিন্তু ওনারা তা করেন না কারন লিটার প্রতি এই ৫/৬ টাকার বাড়তি খরচ ওনাদের জন্য কিছুই না, যদি ৫০০০ টাকাও বাড়তি মুল্য গুনতে হয় ওনারা তাও পারবেন ওনাদের গাড়ী থেমে থাকবে না, সাধারন মানুষের মধ্যে যারা পারবে না সেই সমস্যা তাদের। আবার এমনও হতে পারে, আসলে সমস্যা কি জিনিস তা উনারা উপলব্ধিই করতে পারেন না উনাদের বাড়তি বিত্ত বৈভবের কারসাজিতে।
আবার অন্যদিকে বিরোধীদলের কর্মসূচী দেখেন, তেলের দাম বাড়ানোতে এমনিতেই এক ধাক্কা তার উপর আরেক ধাক্কা হরতাল। হরতাল কি সমাধান এনে দিবে ? নাকি এটা উনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা হাতিয়ার মাত্র ? হরতাল হলে মানুষের আয় আরো কমে যাবে,সার্বিক অর্থনীতিতে আরো বিরুপ প্রভাব রাখবে, যা কিনা শেষ পর্যন্ত সাধারন মানুষকেই বইতে হবে নানাভাবে। উদাহরনস্বরুপ ধরুন, একজন সিএনজি ড্রাইভার জানুয়ারী ০৫ তারিখ হতে বাড়তি টাকায় জ্বালানি কিনবে কিন্তু ০৬ তারিখে সে গাড়ি চালাতে পারবে না বা গাড়ি বের করলে সেটা সারাজীবনের জন্য হারাতে হতে পারে আগুনে বা ভাংচুরে। একদিকে সে বাড়তি দামে জ্বালানি কিনলো সরকারে চেপে দেয়া দামে, অন্যদিকে সে গাড়ী চালাতে পারলো না এবং কোন আয়ও করতে পারলো না বিরোধীদলের হরতালের কারনে। ঠিক এইভাবে একজন দিনমজুর বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করবে কিন্তু ওইদিন কোন আয় রোজগার না থাকার কারনে হয়তো না খেয়ে থাকতে হবে। সুতরাং হরতাল কি তার মনের চাওয়া কি হতে পারে ?
এখন আমার প্রশ্ন হচ্ছে, সাধারন মানুষকে দারিদ্র্য ও ক্ষুধা উপহার দিচ্ছে কে বা কারা ??
এতে কি সেই খেটে খাওয়া মানুষের আদৌ কোন গলদ আছে?
বিবেচনা ছেড়ে দিলাম আপনাদের হাতে।
যে দলই ডাকুক আওয়ামীলীগ,বিএনপি বা অন্য কোন দল,কিন্তু হরতাল এভাবে আমাদের তিলে তিলে শেষ করে দিতে পারে না,এর একটি ভালো বিকল্প অবশ্যই আমাদের খুঁজে পেতে হবে।
প্রয়োজনে নির্ভরযোগ্য আন্তর্জাতিক কোন জরিপ সংস্থার মাধ্যমে জরিপ করিয়ে দেখা যেতে পারে বাংলাদেশের কত শতাংশ মানুষ হরতাল সমর্থন করে,তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে।
************************************************************
# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
**মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




