somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারের বন্যার ক্ষয় ক্ষতি দেখে মনটা কেঁদে উঠেছিল। এক বড় ভাইয়ের মাধ্যমে কিছু অর্থ পাঠিয়েছিলাম বন্যা দুর্গত পরিবারের কাছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য ছিল। তখন ভাবলাম, যদি তাদের জন্য আরো কিছু করা যায় তবে বেশি ভালো হবে। যেই বলা সেই কাজ। আমার ছোট বোন শেখপাড়া রাহাতন নেসা গার্লস স্কুলের(ঝিনাইদহ জেলার শৈলকুপা থাকার অন্তর্গত) ছাত্রী। বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য একটা আবেদন লিখে আমার বোনের কাছে দিলাম ওদের স্কুলের প্রধান শিক্ষক “মাসুদ করিম” স্যার এর কাছে। স্যার আবেদন পড়ে সেটা সকল ছাত্রীর উদ্দেশ্যে পড়ে শোনালেন। আমি আবেদনে উল্লেখ্য করেছিলাম সবাই যেন তাদের সহযোগিতায় এগিয়ে এসে অন্তত দুটি করে খাবার স্যালাইন কিনে দেন। যা অন্তত কিছু বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেয়া যায়।

যথারীতি সকল ছাত্রী নিজ উদ্যোগে দুটি তিনটি করে খাবার স্যালাইন কিনে দিলো। এক সময় মোট স্যালাইনের পরিমান দাড়ালো প্রায় ৪০০ প্যাকেটে। বন্যাদুর্গত মানুষের পাশে দাড়াতে পেরে সবাই খুব আনন্দিত ছিল।

কিন্তু সে আনন্দ বেশি দিন রইল না। যখন জানা গেল সে স্যালাইন এখনো স্কুলের অফিস কক্ষে পড়ে আছে আর প্রতিদিন দুপুরে তা শিক্ষকেদের খাবার ম্যানুতে যোগ হয়েছে। হাইরে মানুষ। এনারা নাকি মানুষ গড়ার কারিগর!? যে শিক্ষক ৪০০ প্যাকেট স্যালাইন এর লোভ সামলাইতে পারে না তাদের কাছ থেকে কোমলমতি শিক্ষার্থীরা কি শিক্ষা নিবে?



শুধু তাই নয়। স্কুলে চলছে আরও নানা রকম কার্যক্রম যা আমি বা আপনাদের মাথা ব্যাথার কারণ।

১. এই স্কুল এইবার জে.এস.সি. ও এস. এস. সি. কেন্দ্র হবার ফলে শিক্ষকগন এক রঙ খেলার আয়োজন করে। যেখান থেকে মেয়েরা সারা গায়ে রঙ মেখে পানিতে ভিজে মাঝ দুপুরে বাড়ি ফেরে। তাদের কে প্রস্ন করা হলে তারা উত্তর দেয় “স্যার জোর করে ভিজিয়ে দিয়েছে”। এমনকি নবম শ্রেণীর এক ছাত্রী কাঁদতে কাঁদতে বাসায় ফেরে।
২. ছাত্রীদের কাছ থেকে অনুষ্ঠানের কথা বলে নিয়মিত চাঁদা নেয়া হয়।
৩. স্কুল পরিক্ষা ফিস ও বেতন, রেজিস্ট্রেশন ফি বাড়ানো হচ্ছে হরহামেসাই
৪. স্কুল কর্তৃক নির্ধারিত গাইড না কেনায় তাদেরকে বেত্রাঘাত করা হয়।
৫. স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে ফেল করানোর হুমকি দেয়া হয়।
৬. এমনকি উপবৃত্তি যাদের পাওয়া উচিত তারা পায় না। পায় যাদের মামা(!) আছেন।

আমাদের কি করার আছে? একবার একজন সাংবাদিক এসেছিলেন। তাকেও আপ্যায়নে সন্তুষ্ট থেকে ফিরে যেতে হয়েছে।

এটি শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল, ঝিনাইদাহ এর চিত্র। এমন অনিয়ম কি আর কোথাও হচ্ছে না? আমার মনে হয় হরহামেসাই হচ্ছে। এর বিরুদ্ধে দাড়াবার কেউ কি নেই???

..
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×