somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতটা ভালবাসলে দূরে থাকা যায়

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি না কবি, না সাহিত্যক, না গীতিকার, না কোন প্রাবন্ধিক
আমি মানুষ, আমি মানুষ, আমি মানু্ষ, আমি মন হুশ
আমি লিখে চলি আপন মনে ,তা হোক কবিতা বা গদ্য বা পদ্য
আজি এক্ষনে আমি নিঃস্ব, নেই কোন ভালবাসা, নেই আবেগ, নেই প্রেম।

যতটা ভালবাসলে আর ভালবাসার অনুভূতি না থাকে ঠিক ততটাই বেসেছি,
পাগলামীর সীমারেখা অতিক্রম করে এখন আর পাগলামী আসে না,
হৃদয়ের সবটুকু উষ্ণতা বিলিয়ে এখন হিমাংকের অনুভূতি।
মনের সবটুকু রঙ দিয়ে ছবি একে এখন নেই অবশিষ্ট্য
দারুন ভাবে নিজেকে বিলিয়ে আর আমি নিঃস্ব, আমি হতশ্রী, আমি দরিদ্র,
মনের ঘরের বারান্দাটা ঠিক আগের মতই আছে নেই কেবল অতিথি
রিক্ত এ ভুবনে আমি আমার রঙ নিয়ে আপন খেলায় ভুলে আছি সবই।

বর্ষা এতটা ভিজিয়েছে এখন আর স্পর্শ করে না
এতটা ভালবেসেছি বর্ষার জলকে, এখন আর মন থেকে চাইতে পারি না
যতটা ভালবাসলে দূরে থাকা যায় ঠিক ততটা বেসেছি আমি তোমাকে।

প্রতিটা স্নায়ু কোষে বয়ে চলে আবেগের স্রোতধারা প্রতি মুহূর্ত প্রতিক্ষণ
এ যেন এক জাগ্রত চেতনা যা সারাক্ষন বলে চলে ভালবাসি, ভালবাসি, ভালবাসি
শুধু তোমাকে ,শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকেই
কতটা ভালবাসলে বল দূরে থাকা যায়?

এতটা চেয়ে থেকেছি তোমার নয়নে যে অন্যদিকে তাকাবার কোন ইচ্ছা জাগে না এখন,
এতটা পথে হাটার পর নতুন পথে হাটতে ভুলে গেছি,
কথা যা ছিল শেষ এখন আর কথাও আসে না আমার মনে,
এতটা স্মৃতি আমার ঝুলিতে, নতুন করে কিছু যোগ হয় না এখন।
ভালবেসেছি শুধু তোমায়, এ হৃদয় আর কারো নয়,
আজ আমি নিঃস্ব, বাক শুন্য বয়ে বেড়ায় এক অন্ধ হৃদয়।

চাঁদের আলো, সবুজের স্নিগ্ধতাকে চরম ভালবাসার পর এখন অনুভুতি শুন্য
তোমা রুপে এতটা মুগ্ধ , আর নতুন করে মুগ্ধ হতে চাই না
তুমি থাক কি বা চলে যাও, কি আসে যায়
অনুভুতি আমার, ভালবাসা আমার থেকে যাবে চিরকাল
এতটা ভালবাসার পর নতুন করে ভালবাসা চাই না ।

প্রতিটা কোষে কোষে, প্রতিটা রক্ত কনিকায় ভালবাসা তোমার জন্যে
ধরার আহবানে মেঘ যেমন নেমে আসে মাটিতে,
আমি ছুটে বেড়িয়েছি তোমার আহবানে দিন কিবা রাত।
এর নাম হৃদয়ের ভালবাসা ,এর নাম প্রেম ,এর নাম আবেগ
এর নাম পাগলামী, এর নাম ছেলে মানুষী এর নাম প্রেমের জন্য পাগলামী।

তুমিই শিখিয়েছো ভালবাসা, পাঠ দিয়েছো প্রেমের,
উষর এ ভুমিতে আবেগের নদী বইয়ে দিয়ে তুমি চলেছো আপন মনে,
আমি কেবল ভালবেসে চলেছি যতটা ভাল এক জীবনে বাসা যায়।
এতটা ভালবাসলেই বুঝি দূরে থাকা যায়?

তোমার অধরে এতটা স্পর্শ দিয়ে এখন অবশিষ্ট্য নেই আমার
আমি নিঃস্ব, আমি দরিদ্র, আমি প্রানহীন, মনহীন এক মানুষ মাত্র
ছুটে চলাই যার নিয়তি, তার আর কি দরকার?

কল্পনার সবটুকু রঙ দিয়ে তোমাকে এতটা একেছি এখন আর স্বপ্ন আসে না।
বৃষ্টি ভেজা পূর্ণিমা, রাতের তারার আলো, ঝিরিঝিরি বাতাস,
প্রেমের আধো আধো বোল, না বলা কথা, চোখের ভাষা, অপেক্ষার সময়,
এখন আর আমাকে নাড়া দেয় না, ভালবাসা, প্রেম বার বার আসে না।

এক জীবনে এত ভালবেসেছি আর ভালবাসা আমি চাই না
এতটা প্রেম নিয়ে পারিনি, পারতে আর চাই না
ভালবাসার অনুভুতি থাক না আমার সাথে
কি বা আসে যায় তুমি না এলে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×