somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাবনা এবং স্বাধীনতা

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাকিস্তানিদের রক্ত যতদুর পর্যন্ত গেছে ততদুর পর্যন্তই কুলসিত! আরো কমপক্ষে দুই যুগ হয়তো লেগে যাবে আমাদের! কারণ বঙ্গবন্ধু হত্যার পর প্রায় তিন যুগ ধরে রক্তগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম মিশে গেছে! পাশাপশি তারা তরুন প্রজন্মের বিশাল একটা অংশের মস্তিস্ককে বধির করে ফেলেছে! এদের সঠিক কিছু বলতে চাইলে কিংবা শেখাতে চাইলে তারা শুনতে পায়না এবং এরা সঠিক কিছু জানতেও চায়না এবং এরা বধিরই থাকবে!

খুবই হতাশাজনক হলেও এটা একটা আগলি ট্রুথ! প্রায় তিন যুগ ধরে একটা গোটা জাতিকে শিখতে দেয়া হয়নি! এবং এর পুরো কৃতিত্ব আমি পাকিস্তানকে দেই কারণ তাদের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তথা পোস্ট ওয়ার স্ট্র্যাটেজী সফল হয়েছে পুরোপুরি! এই পুরো খেলাটা পাকিদেরই! যেমন তারা ফেলে গেছে ভূমি মাইন, তারা রেখে গেছে রাজাকারদের খুবই শক্ত একটি দল! সেনাবাহিনীতে রেখে গেছে তাদের তৈরী করা গোয়েন্দাদের একটি দল! উল্লেখ্য তাদের মধ্যে এমন কিছু অফিসার ছিলো যারা বাংলা বলতে পারতো কিন্তু লিখতে কিংবা পড়তে পারতোনা!

এখনও বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে উর্দু বই পড়ানো হয়! আমরা এখন পর্যন্ত ঐ জায়গাটাতে পুরোপুরি হাত দিতে পারিনি। এই দেশের কোমলমতি শিশু যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে মাদ্রাসায় পড়ে তাদের সঠিকটা শিখতে দেয়া হয়না! তারা আল-কুরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে তারা পাকিস্তানিদের তৈরী করা কিচ্ছা কাহিনীর শিক্ষায় শিক্ষিত হয়! এটা পরিলক্ষিত হয় এবং পার্থক্য খুঁজে পাওয়া যাবে যখন আপনি পৃথিবীর নামকরা ইসলামিক পন্ডিত কিংবা স্কলারদের ওয়াজ কিংবা বক্তব্য শুনবেন এবং বাংলাদেশের এই শ্রেনীর মওলানাদের ওয়াজ শুনবেন!

উল্লেখ্য একই ধরনের দূষণ প্রায় সবগুলো ধর্মতেই হয়েছে, কি সনাতন কি খ্রিস্টান ধর্ম!

৪৬ বছরেও কি আমরা এই জায়াগটাতে হাত দিতে পেরেছি? সেই পাঠ্যপুস্তক গুলোকে বাংলায় রূপান্তর করতে আমরা এখনও পারিনি! আমরা কি স্বাধীন? আমরা কাগজে কলমে স্বাধীন হয়েছি কেবল এর চেয়ে বেশি কিছু নয়! আমাদের আরো বহুকাল যুদ্ধ করে যেতে হবে!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×