ক্লাস টু তে পড়া ভাগ্নের বাসায় গেলাম সেদিন। প্রতিবার যাই আর একেকটা সেয়ানা সেয়ানা কাহিনী ঘটানোর গল্প পাই ওর। কোনবার যেয়ে কোন ঘটনা না পেলেই অবাক হই। এবারের কাহিনী আর শেয়ার না করে পারলাম না।
সেদিন নাকি ওদের ক্লাসে ম্যডাম লিখতে দিয়েছে কয়েকটি দেশি খেলা আর বিদেশি খেলার নাম লিখ। পিচ্চি আবার টিভিতে খেলা টেলা বেসি দেখে না। আবার ঢাকা শহর-খেলার মাঠ কৈ? খেলার নাম হিসেবে ও যেইসব খেলে সেসবের নাম অবলিলায় লিখে ফেলল। সমস্যায় পরল দেশি খেলার নাম লিখতে যেয়ে। একটার বেশি তো আর নাম নাকি বলতেই পারে না!!!
আমার লেখার এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ও যা লিখেছিল সেটা পড়ে ম্যডামের চোখ ছানাবড়া ---
আপনারাই বলুন এমন কেউ লিখলে চোখ ছানাবড়া না হয়ে উপায় আছে?
বিদেশি খেলা:::
ম্যাক্স পেইন, ফিফা ০৯, এনএফএস কার্বন, ( আরো কি কি সব পিসি গেইমস এর নাম লিখছে , গেইম খেলি না তাই নাম গুলা মনে আসছে না)
দেশি খেলা:::
জিটিএ ভাইস সিটি
----------------------------------------------------------------
পিচ্চি রে জিগ্গেস করলাম, জিটিএ ভাইস সিটি দেশি গেইম হল কেমন করে--
নির্লিপ্ত চোখে ওর জবাব , আরে বোকা ঐটা তো বাংলায় তাই ঐটা দেশি খেলা... বাকিগুলা ইংরেজিতে - তাই বিদেশি ঐগুলা খেলা।
(উল্লেখ্য জিটিএ ভাইস সিটি গেমটা বাংলা পাইরেটেড ভারশনে কারা যেন বের করেছে।)
---------------------------------------------
এরকম যদি আমাদের শিশুরা হতে থাকে তাহলে ২০২১ সালের আগেই এদের ডিজিটাল শিশু বলা যাবে অনায়াসেই ... আফসোস সেইসব শিশুরা জানবেও না উচ্ছল মাঠ দাপানো জমানো খেলাগুলার নাম।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


